কোভিড-১৯ সংক্রান্ত বক্তব্য জানিয়ে রাষ্ট্রপতিকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির চিঠি

৬ এপ্রিল,সোমবার, ২০২০
মাননীয় রাষ্ট্রপতি মহাশয়,ভারতের সংবিধানের তত্বাবধায়ক অছি’র দায়িত্ব রাষ্ট্রপতির এবং তারই অনুমোদন ও প্রাধিকার সাপেক্ষে দেশের সরকারকে কাজ করতে হয় – তাই এই চিঠি আপনার উদ্দেশ্যে লেখা।
ইতিমধ্যেই ভারত ও ভারতবাসীরা দুটি প্রতীকী কর্মসূচি পেরিয়ে এসেছে। মহামারীর প্রকোপের বিরুদ্ধে গোটা দেশ যখন লড়াই করছে সেই সময়ে গতকাল অনেকেই পটকা-বাজি ইত্যাদি জ্বালিয়ে এরকমই এক প্রতীকী কর্মসূচির পালন করেছে যা দৃশ্যত পীড়াদায়ক। আমি নিশ্চিত, এখনকার কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে এই ধরনের প্রতীকী সংহতি’র উদযাপন’কে আপনিও কোন বিকল্প ব্যাবস্থা মনে করেন না।
এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী’কে বারে বারে জানানো সত্বেও কোন সুরাহা না হওয়ায় আমি আপনার হস্তক্ষেপ দাবি করতে বাধ্য হচ্ছি। দেশের সরকার সর্বদাই রাষ্ট্রপতির অনুমোদন স্বাপেক্ষে কাজ করতে বাধ্য, তাই ভারতের জনগণের প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে এই দাবি জানাচ্ছি যাতে কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় আপনি সরকারকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী সারা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করার মাত্র চার ঘন্টা পরেই তা কার্যকর করতে সরকারি আদেশনামা জারী করা হল অথচ ২২ মার্চ একদিনের প্রতীকী কর্মসূচি হিসাবে “জনতা কার্ফ্যু” সফল করতে জনতাকে প্রস্তুত হবার জন্য ২ দিন সময় দেওয়া হয়েছিল।
এই লকডাউনকে বলপূর্বক কার্যকরী করতে সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অথচ একে সফল করতে কোনোরকম পুর্বপ্রস্তুতি না তো সরকারের ছিল, না ছিল দেশের জনগণের। এরই ফলাফল হিসাবে মহামারীকে সামাজিক সংক্রমনের পর্যায়ে উত্তির্ন হওয়া রোখা গেল না বরং সারা দেশে এক নৈরাজ্য এবং বিশৃঙ্খলতা ছড়িয়ে পড়ল।
এই অবস্থায় আমি আপনাকে আবেদন জানাতে বাধ্য হচ্ছি যাতে আপনি নিম্নলিখিত বিষয়গুলিতে যুদ্ধকালীন পরিস্থিতির মতোই সরকারকে কাজ করতে নির্দেশ দেন।
১. পরিযায়ী শ্রমিকদের সংকটঃ
দৈনিক আয়ের উপরে নির্ভরশীল লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এই পরিস্থিতিতে কাজ হারিয়ে কয়েকশো কিলোমিটার পেরিয়ে নিজেদের ঘরে ফিরে যেতে ছত্রভঙ্গের ন্যায় জাতীয় সড়কগুলীতে ছুটে বেড়াচ্ছেন। এখন দেশে শস্যোৎপাদনের মরসুম হওয়ায় তারা নিজেদের পরিবারের মুখে দুমুঠো গ্রাস তুলে দেবার দুশ্চিন্তা থেকেও এভাবে চলে যেতে বাধ্য হচ্ছেন তারা।
বিদেশে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পরিষেবার আয়োজন করেছিল সরকার। আমাদেরই সহনাগরিক এই শ্রমিকদের জন্যেও একইভাবে বিমান না হোক অন্তত রেল অথবা বাস পরিবহনের বন্দোবস্তটুকু করা যেত। তাও না করা গেলে জরুরী ভিত্তিতে এদের জন্য পর্যাপ্ত রেশন এবং অস্থায়ী আশ্রয়ের ব্যাবস্থা করাই যেত যেখানে সংক্রমনের থেকে সুরক্ষিত থাকতে এরা একে অন্যের থেকে দুরত্ব বজায় রেখে চলতে পারতেন।
২. রাজ্যগুলিকে অনুপযোগী ধারণা করে কেন্দ্রীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত করা হলো নাঃ
ভারতের সংবিধানের প্রথম অনুচ্ছেদেই “ইন্ডিয়া অথবা ভারত হল রাজ্যগুলির একটি যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা” উল্লেখ করে আমাদের দেশের বুনিয়দি বৈশিষ্টের ব্যাখ্যা দেওয়া রয়েছে।
এটি অত্যন্ত দুঃখজনক যে প্রধানমন্ত্রী সারা দেশে লকডাউন জারী করার আগে বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকারগুলির সাথে একটিবারের জন্যেও কোন আলোচনার প্রয়োজন অনুভব করলেন না। ফলে অনেক রাজ্যই এই দুর্যোগ মোকাবিলায় সম্পুর্ন অপ্রস্তুত হয়ে রইল।
এখন পরিযায়ী শ্রমিকদের সংকটের দায় সম্পূর্ণরুপে রাজ্যসরকারগুলির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যা ভয়ানক অন্যায়। এই কাজে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যসরকারগুলীকে যথাযথ আর্থিক সাহায্য করা উচিত। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারগুলির ত্রান তহবিলে পাঠানো অর্থসাহায্য একেবারেই অপর্যাপ্ত এবং প্রয়োজনের তুলনায় অত্যাল্প।
৩.দেশের অর্থনীতিতে আসন্ন ক্ষতিকর প্রভাব প্রশমিত করার দায়িত্বঃ
ক) এই লকডাউনের কারনেই কোটি কোটি মানুষ রোজগারের সুযোগ হারিয়েছেন। জনগণের একটি বড় অংশের উপরেই খাদ্যসংকট নেমে আসতে চলেছে যা হতে দেওয়া যায় না। আমি নিশ্চিত আপনিও যে কোন মুল্যে এই সংকট মোকাবিলা করতে চাইবেন। কেন্দ্রীয় সরকারের অধীন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভান্ডারে প্রায় ৭.৫ কোটি টন খাদ্যশস্য মজুত রয়েছে। তা পোকায় কেটে অথবা পচে নষ্ট হবার বদলে রোজগার হারানো মানুষজনের মধ্যে বন্টন করা শুরু হোক।
খ) দেশে আগে থেকেই অর্থনৈতিক মন্দার কুপ্রভাব চলছিল – এই মহামারী সেই কুপ্রভাবকেই আরও বিস্তৃত করবে। বহু জায়গাতে কর্মীদের লে-অফ ঘোষণা করা হচ্ছে। লকডাউন চলাকালীন বেতন না কমানোর সরকারি নির্দেশ থাকা সত্বেও অনেক জায়গাতেই কার্যত তা মানা হচ্ছে না। কর্মচারীদের জানিয়ে দেওয়া হচ্ছে ব্যাবসা-বানিজ্য বন্ধ থাকায় তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।
বহু দেশের সরকার এই অবস্থায় কর্মচারীদের বেতনের দায় স্বীকার করে কোথাও প্রায় ৮০% অবধি ভর্তুকি দেবার কথা ঘোষণা করেছে। আমাদের দেশের ক্ষেত্রেও আপনার অনুমোদিত সরকারের উচিত এরকমই কোন পদক্ষেপ নেওয়া।
গ) কোটি কোটি মধ্যবিত্ত মানুষ ব্যাংক থেকে মাসিক কিস্তিতে দেনা শোধ করার শর্ত অনুযায়ী নানা প্রয়োজনে ঋণ নিয়েছেন। সেই ঋণের মাসিক কিস্তি এবং ইএমআই পরিশোধ এসবকিছুকেই আগামী তিনমাসের জন্য বিনা সুদ চাপিয়ে স্থগিত রাখতে হবে।
ঘ) এই পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে সংকট তীব্রতর হতে বাধ্য, আপনার অনুমোদিত সরকারের উচিত চাষিদের ঋণ মুকুব করতে এককালীন ঘোষণা করা। এই কাজ অবশ্যই সম্ভব, কেননা সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের অতিধনী কর্পোরেটদের জন্য ৭.৭৮ লক্ষ কোটি টাকার ঋণ মুকুবের ঘোষণা করেছে। দেশের অন্নদাতাদের স্বার্থেও একইরকম সহানুভূতি দেখান উচিত।
৪. চিকিৎসা সামগ্রির অভাবঃ
দেশের বহু প্রান্ত থেকেই চিকিৎসা সামগ্রির গুরুতর অভাবের খবর আসছে। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের দেশে স্বাস্থ্যকর্মীরা বর্তমানে মহামারী মোকাবিলায় কাজ করছেন অথচ তারা নিজেরা যথাযথ সুরক্ষা পোশাক পাচ্ছেন না এমন অভিযোগ অনেক হাসপাতাল সুত্রেই পাওয়া যাচ্ছে। সরকারকে পিপিই সরবরাহের সমস্যার সমাধানে এখনই অগ্রাধিকার দিতে হবে।
হাসপাতালগুলীতে আইশোলেশন ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় জায়গার সংকুলান হচ্ছে না – এখনই এর সমাধান করতে হবে। পর্যাপ্ত সংখ্যায় ভেন্টিলেটরের ক্ষেত্রে চরম ঘাটতি রয়েছে – অতি দ্রুত সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে।
সংক্রমণ পরীক্ষা করার নিরিখে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থান সবার নিচে না হলেও যথেষ্টই নিচে একথা এখন সর্বজনবিদিত। যেখানে প্রতি লক্ষে দক্ষিন কোরিয়া ৭৬৫৯ জনকে পরীক্ষা করাচ্ছে সেখানে আমাদের দেশে সেই সংখ্যা ভয়ংকর হলেও মাত্র ৩২। ভবিষ্যতে এর ফলাফল ভয়ানক হয়ে উঠতে পারে। ব্যাপকহারে পরীক্ষা চালিয়ে খুব দ্রুত সেইসব এলাকাকে চিহ্নিত করতে হবে যেখানে সংক্রমণ অনেকের মধ্যেই ছড়িয়ে পড়েছে, তারপরে সেইসব অঞ্চলে লকডাউন জারী করতে হবে, পুরো দেশে নয়।
উল্লিখিত এই সমস্ত ক্ষেত্রেই আপনার অনুমোদিত সরকারকে যুদ্ধ পরিস্থিতিতে কাজ করার নির্দেশ দিন।
৫. কোভিড-১৯ সংক্রান্ত নতুন তহবিলঃ
অত্যন্ত অদ্ভুতভাবে সম্প্রতি দেশের সরকারের পক্ষ থেকে এই মহামারী মোকাবিলায় “পি এম কেয়ারস” নামে একটি তহবিল গঠন করা হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে কোন দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রান তহবিলকেই ব্যবহার করা হয়েছে। সেই তহবিল স্বচ্ছতা বজায় রেখেছে, তার হিসাব দেওয়ার দায় রয়েছে এবং সেই তহবিলকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ দ্বারা নিরীক্ষণ করান হয়। অন্যদিকে এই “পি এম কেয়ারস” তহবিলটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চারজন সদস্যকে নিয়ে গঠিত একটি ট্রাস্টের হাতে। এই চারজন হলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী। কিভাবে এই তহবিলে অর্থসাহায্য নেওয়া হচ্ছে, তার বন্টন হচ্ছে অথবা এই তহবিলের হিসাব দেবার দায় সংক্রান্ত কোনকিছুই জানা নেই। জবরদস্তি করে অর্থসাহায্য আদায় করা, সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পেশায় যুক্ত অথবা স্বাস্থ্যকর্মীদের অনুমোদন ছাড়াই তাদের একদিনের বেতন কেটে নেবার মতো বিরক্তি উদ্রেককারী খবরও পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যেই কর্পোরেট, বিখ্যাত ব্যাক্তিত্ব, জাতীয়করণ করা হয়েছে এমন সংস্থাগুলীর থেকে এবং বেতন কেটে হাজার হাজার কোটি টাকা এই তহবিলে জমা হয়েছে।
জনগণের স্মরনে রয়েছে একইভাবে পুলওয়ামায় আতংকবাদীদের হামলায় শহীদ জওয়ানদের পরিবারগুলীকে সাহায্যের উদ্দেশ্যে “ভারত কে বীর” নামে একটি তহবিল গড়ে তোলা হয়েছিল। আজ অবধি সেই তহবিলের কোন হিসাব জনসমক্ষে আনা হয় নি। আমি নিশ্চিত এই ধরনের তহবিলের অসচ্ছতা এবং হিসাব বহির্ভুত চরিত্র নিয়ে আপনিও একমত হবেন। কিভাবে আপনার অনুমোদন সাপেক্ষে চলা সরকারকে এই ধরণের তহবিল পরিচালনা করার অনুমতি দেবেন?
এই ক্ষেত্রে আমি আপনার হস্তক্ষেপের দাবি জানাচ্ছি যাতে এইধরনের সদ্য গঠিত তহবিল প্রকৃতপক্ষে যার নাম হওয়া উচিত “ইন্ডিয়া কেয়ারস” সেগুলিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রান তহবিলের সাথে যুক্ত করা হোক।
সবচেয়ে বড় কথা হল কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় জনগণের জন্য স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেবার প্রাথমিক দায়িত্ব যেহেতু সরকারের তাই উচিত হবে এই তহবিলের একটি বড় অংশকেই রাজ্যগুলির হাতে তুলে দেওয়া যাতে তারা যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হয়।
৬. সাম্প্রদায়িকিকরনঃ
সবশেষে, নিশ্চয়ই আপনি এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিতে রাজি হবেন যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দেবার দায় চাপানোর অপচেষ্টা চলছে। তবলিঘি জামাত’র উদ্যোক্তারা নিশ্চিতরুপেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। কিন্তু এই সুযোগে সামগ্রিকভাবে মুসলমান সম্প্রদায়কে এর জন্যে দায়ী করা চলে না। এই অপচেস্টা রোখা না গেলে কোভিড মহামারীর মোকাবিলায় ঐক্যবদ্ধ দেশের জনগণের লড়াই ক্ষতিগ্রস্থ হবেই।
আপনি হয়ত এই বিষয়ে অবগত আছেন যে সারা দেশে ধর্মীয় অথবা অন্য কোন কারনে যে কোন জনসমাবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী হবার পরেও এধরণের অনেক ঘটনা ঘটেছে। এমনকি লকডাউন ঘোষণা হবার দিনে সন্ধ্যা অবধি সংসদেও কাজ চলেছিল। মধ্যপ্রদেশ বিধানভায় চলতি সরকারের বিরুদ্ধে নতুন সরকার গঠনের জন্য ফ্লোর টেস্ট’র আয়োজন অবধি করা হয়েছে। এই সমস্ত জমায়েতে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই অবিলম্বে সংক্রমণ চিহ্নিতকারী পরীক্ষার আওতায় আনা হোক এবং প্রয়োজনে আইশলেশনে পাঠানো হোক যাতে ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যায়।
আমি আশা করব দেশের বর্তমান পরিস্থিতিতে যখন সবাইকে একসাথে মিলে এমন এক বিপদের মোকাবিলা করতে হবে যা ধর্ম, জাতি, শ্রেণী ইত্যাদি নির্বিশেষে মানুষকে সংক্রামিত করে তখন সংবিধানের তত্বাবধায়ক অছি হিসাবে আপনি মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনকে বিস্তৃত হতে দেবেন না। এসময় দুর্বৃত্তায়নের নয় বরং প্রয়োজন মানবিক সহানুভুতির, নিজস্ব প্রাধিকার প্রয়োগ করে সেই কথা সরকারকে বোঝান।
উল্লিখিত সকল বিষয়গুলীকে আশু প্রয়োজনীয়তা এবং গুরত্বসহ বিচার করার জন্য আমি আপনার সামনে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সবকটি ক্ষেত্রে অবিলম্বে যথার্থ পদক্ষেপ নেবার জন্য আপনার প্রাধিকার এবং অনুমোদন স্বাপেক্ষে চলা সরকারকে নির্দেশ দিন, এবং আরও একবার উল্লেখ করছি যুদ্ধ পরিস্থিতির ন্যায় তাদের সেই কাজ করতে হবে।
সীতারাম ইয়েচুরি
সাধারণ সম্পাদক
শ্রী রামনাথ কোবিন্দ
ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ভবন
নতুন দিল্লি
প্রকাশ: ০৭-এপ্রিল-২০২০
6 April, Monday, 2020
Hon’ble Rashtrapathi ji,
I am writing to you, as you are the custodian of the Indian Constitution under whose sanction and authority, the Central Government functions.
The country and people have gone through two ‘symbolic’ events so far. Disturbingly, yesterday’s symbolic event was observed by many as a celebration by bursting crackers, as the country is in the midst of this grim battle against the pandemic. I’m sure you would agree that such symbolism cannot substitute urgent concrete measures that need to be undertaken by the government.
I am constrained to seek your intervention as my earlier communications to the honourable Prime Minister and Finance Minister have not seen much response. As this is “your government”, I, on behalf of our people, appeal to you to consider the following issues and direct the government accordingly in the interests of battling and defeating the COVID-19 pandemic.
The Prime Minister’s announcement of a 21-day countrywide lockdown came with a mere four-hour notice. However, the single-day “Janata Curfew” that he had called on March 22 had a two-day notice so that people could be prepared.
This lockdown has been forced without any prior preparation, neither by the government nor by the people. The result has been a degree of chaos and anarchy which defeats the very objective of containing community transmission of this pandemic.
Hence,I request you to direct the government to address the following issues on a war-footing:
1. Migrant Workers
Lakhs and lakhs of migrant workers who have lost their livelihood and daily earnings due to this lockdown have been rushing back to their homes, hundreds of kilometres away. Further, this is the harvesting season and many of them return to help out their families during this period.
The Government had organised special flights to evacuate Indians stranded abroad. Similar arrangements could have been made through trains and buses if not planes for our brethren, failing which temporary shelters maintaining personal distance should have been made prior to the announcement with adequate provision of rations and stay facilities.
2. States Not Taken into Confidence
Federalism is a fundamental feature of our Constitution. Article 1 of the Indian Constitution defines “India, that is Bharat, is a Union of States”.
Unfortunately, the Prime Minister did not take the elected state governments into confidence before announcing the countrywide lockdown. Many states were completely unprepared as a consequence.
Now asking the state governments to take the responsibility for the migrant workers’ crisis is very unfair. The central government must generously financially support the states in these efforts. The announcements recently made of transfers from The State Disaster Risk Management Fund are meager and inadequate.
3. Mitigate Adverse Economic Consequences
a) Crores of people have lost their earning capacity. We cannot allow a severe crisis of mass hunger and shortage of food to occur. I am sure you will agree that this must be prevented at all costs.
In the central FCI godowns in the country, there is a stock of nearly 7.5 crores tonnes of foodgrains. Rather than this stock becoming rotten or feeding rodents, it should be immediately lifted and dispatched to the states for distribution among people who have lost their earnings.
b) The economic consequences of this lockdown have further exacerbated the recession that had set in before the outbreak of the pandemic. Many firms are laying off workers and in many states there have been substantial salary cuts. The government has ordered that salaries should be maintained but in practice this is not happening. Employers are saying that since their business has come to a standstill they cannot pay salaries.
The governments of many countries have undertaken to compensate the employers, some to the tune of 80 per cent of their wage bill. “Your government” should likewise announce such a measure.
c) The loans taken by crores of middle class people need to be repaid in instalments. Such payments must be deferred by at least three months. Likewise EMI payable must be also be deferred by three months. Deferment must be interest free.
d) The agrarian distress is bound to intensify. Under these circumstances, “your government” must immediately announce a one-time waiver of loans taken by our kisans. This is perfectly possible given that so far loans worth Rs. 7.78 lakh crores taken by our super-rich corporates have been waived by this government. Surely, such empathies can also be extended to our “annadatas”.
4.Shortage of Medical Equipment
There are numerous reports about acute shortage of critical medical equipment. Our courageous health workers, braving the most adverse of circumstances do not have proper protective gear. Already there are reports from many hospitals of them contracting the infection. Aggressive augmentation of PPE’s must undertaken immediately.
There is a likelihood of shortage of hospital space for isolation wards which, at least now, should, be augmented urgently. There is an acute shortage of ventilators, which must be acquired promptly.
It is being universally commented that the testing rate in India is one of, if not, the lowest in the world. As opposed to 7,659 per million in South Korea, in India the figures is an abysmal low of 32. This is extremely dangerous for the future. The country needs to test as extensively as possible, identify the clusters where the virus is being transmitted, isolate them and enforce lockdown in those areas and not countrywide.
These measures must be undertaken on a war-footing and “your government” must be directed to do this.
5. New COVID-19 Fund
Strangely, “your government” has established a new fund to combat this pandemic called the “PM Cares”. Statutorily, the Prime Minister’s National Relief Fund has been in existence since independence. This fund is transparent, accountable and audited by the CAG. The “PM Cares” fund on the other hand is administered by a trust of four - the Prime Minister, the Home Minister, the Defence Minister and the Finance Minister. How the fund live be collected disbursed, what is its accountability — all these are unknown. There are disturbing reports of coercive collections, automatic deduction of a day’s salary from government employees and professionals, including health workers, without their concurrence.
Already some thousands of crores have been collected from the corporates, celebrities, public sector undertakings and salary cuts.
The country has the experience of a similarly administered fund called “Bharat ke Veer” established after the Pulwama terrorist attack to assist the victims of that tragedy and their families. Till date its details have not appeared in the public domain. I’m sure you would agree that such fund is non transparent and non accountable. How can you permit “ your government “ to do this?
I am seeking your intervention to merge this newly created fund which should have been, appropriately called “INDIA CARES”to begin with, with the PMNRF.
Further, as the delivery of health is primarily the responsibility of state governments, bulk of this fund should be transferred to the respective states to ensure effective implementation of measures to fight COVID-19.
6. Communalisation
Finally, you will appreciate that it is a matter of serious concern that attempts are being made to blame a particular community for the spread of the virus. The organisers of Tablighi were very irresponsible. This, however, cannot be the excuse to target the Muslim community as a whole. Unless stopped this will disrupt the people’s United struggle against Covid pandemic.
You might be in the know that many congregations, religious and otherwise, took place even after the government’s orders banning such gatherings came into effect. Even parliament functioned till the eve of the countrywide lockdown being declared. A floor test was held in Madhya Pradesh, a new government was sworn in encouraging defections. All those who attended such gatherings must be tested forthwith and isolated to contain the further spread of the pandemic.
As the custodian of the Constitution, I hope that you will not allow communal polarisation to grow in these trying times when the country needs to be united in its fight against an enemy that does not distinguish on the basis of identities of religion, caste, class etc. Please impress upon” your government” that what is needed is human empathy not criminalisation.
I beseech you to take these issues with all the seriousness that they merit and the urgency they warrant. Please do direct “your government” to immediately act on these matters, on, I repeat, a war-footing.
Yours sincerely
(Sitaram Yechury)
General Secretary
Shri Ram Nath Kovind
The President of India
Rashtrapathi Bhawan
New Delhi
শেষ এডিট:: 07-Apr-20 13:22 | by 2
Permalink: https://cpimwestbengal.org/sitaram-yechury-writes-to-president-with-suggestions-on-covid-19
Categories: Press Release
Tags: corona pandemic, coronainindia, covid-19, indialockdown
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





