সূর্যকান্ত মিশ্রের প্রেস বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

Press Statement of Surjya Kanta Mishra
২৯ জানুয়ারি, ২০২০

বুধবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জলঙ্গীতে আন্দোলনকারীদের ওপরে তৃণমূলের দুষ্কৃতীদের গুলিতে দু’জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। রাজ্য সরকার এবং রাজ্যের শাসকদল মুখে সিএএ বিরোধিতার কথা বললেও বারেবারে এরাজ্যে সিএএ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে মোদী সরকারের হয়েই দমনমূলক ভূমিকা নিয়েছে, প্রতিবাদের কন্ঠরোধ করতে বিজেপি’র হয়ে মাঠে নেমেছে তারাই।

এদিন তৃণমূল নেতার উপস্থিতিতে তাদের দুষ্কৃতীবাহিনীর গুলিতে যেভাবে দু’জনের প্রাণহানি ঘটেছে আমরা তার তীব্র নিন্দা করছি। সিএএ-এনপিআর-এনআরসি’র বিরুদ্ধে আন্দোলনরত সমস্ত মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানাচ্ছি।
পুলিশ এই ঘটনায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেে। দোষী পুলিশকর্মীদের চিহ্নিত করতে হবে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এরাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্টের কোনো অপচেষ্টা হলে সেই সম্পর্কে সতর্ক থাকতে রাজ্যের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।

জনগণের সম্প্রীতি ও ঐক্য বজায় রেখেই সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।

প্রকাশ: ২৯-জানুয়ারি-২০২০

29 January, 2020

True character of the TMC got exposed today. During today's local strike at Jalangi Murshidabad against the CAA, NRC and NPR , TMC goons bombed the area, opened fire against which eventually caused death of 2 people. Few days back BJP State President Dilip Ghosh openly said "Had we have been in the power we would have killed those who are protesting against CAA NRC just like UP Govt did."
Commenting on the same Comrade Md Salim said "Mamata Banerjee Govt is doing what Dilip Ghosh has actually asked for. There is no point in guessing that TMC and BJP is hand in glove here in Bengal."

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 29-Jan-20 22:01 | by 0
Permalink: https://cpimwestbengal.org/press-statement-of-surjya-kanta-mishra-2
Categories: Press Release
Tags:
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড