২০২০ মে দিবস: দুই দুনিয়া

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

2020 May Day  : Two Worlds


মৃদুল দে


ভিয়েতনাম - আমেরিকা-

পাঁচ দশক আগে--
আমেরিকা দিয়েছিল নাপাম বৃষ্টি ভিয়েতনামে ।আজ ভিয়েতনাম আমেরিকাকে দিয়েছে সুরক্ষা পোশাক ।

ভিয়েতনাম যুদ্ধে নিহত মার্কিন সেনার চেয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেল করোনা ভাইরাসে । দুঃখজনক ।১৯৫৫ থেকে ১৯৭৫ পর্যন্ত আমেরিকার ভিয়েতনাম যুদ্ধে সরকারি হিসেবে মার্কিন সৈন্য নিহত হয় ৫৮,২২০ ।
২৯ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমনে আমেরিকায় দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে ৫৮,৩০০ জনের । দু'দিনে বেড়েছে আরো পাঁচ হাজার । আক্রান্ত দশ লক্ষের বেশি, প্রায় ১১ লক্ষ , পৃথিবীর মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ । শাসকের ঔদ্ধত্য ও শক্তিদম্ভের মূল্য প্রানের বিনিময়ে গুনতে হচ্ছে আমেরিকানদের ।
ইতালি,স্পেন,ফ্রান্স,ব্রিটেনের ভয়াবহ অবস্থা ।
ব্রাজিলে ফ্যাসিস্ট একনায়ক প্রেসিডেন্টের রাজত্বে একসপ্তাহে মৃত্যু সংখ্যা দ্বিগুনেরও বেশি বেড়ে এখন ৬০০৬, আক্রান্ত ৮৭ হাজার । চিকিৎসা বিজ্ঞানসহ বিজ্ঞান-প্রযুক্তির অসাধারণ এই সাফল্যের মধ্যে কেন বিশ্বের সব মেধা, গবেষণা ও অর্থসম্পদকে এই রোগ দমনে একজায়গায় জড়ো করে যাচ্ছে না ! ভিয়েতনাম যুদ্ধে, পরবর্তী এমনকি এখনও নানা যুদ্ধ চালাতে এত সীমাহীন এনার্জি, এরকম ভাইরাস ও জানা-অজানা রোগ ব্যাধি থেকে নিজেদের দেশসহ দুনিয়ার মানুষকে বাঁচাতে কোথায় হারিয়ে গেল সেই এনার্জি ও ক্ষমতার ক্ষুদ্র অংশটুকু পর্যন্ত!

ভিয়েতনামের মুক্তিযুদ্ধ -

৫০ বছর আগে এই সময়ে শত শত মার্কিন শিল্পী, অভিনেতা, গায়ক গায়িকা, লেখক, বিজ্ঞানী, ক্রীড়াবিদ, শিক্ষক,--- কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাইস্কুলের কাতারে কাতারে ছাত্রছাত্রী শামিল হয়েছিল বিক্ষোভে, ধর্মঘটে। একটাই স্লোগান-- আমেরিকা ভিয়েতনাম থেকে হাত ওঠাও, যুদ্ধের অবসান চাই । ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যেতে অস্বীকার করার জন্য শাস্তি ভোগ করতে হয়েছিল বিশ্ববিখ্যাত ক্রীড়া কিংবদন্তী মহম্মদ আলী । এরকম সাহসিকতার নজির আমেরিকাতেই অনেক ।
বীর ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সমর্থনে ভারত, পশ্চিমবঙ্গ, কলকাতা হয়ে ওঠে আন্দোলিত--- --'তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম'। মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের ঝড় আছড়ে পড়ে কলকাতায়, দেশ-দুনিয়ায়। পঞ্চাশ বছর পর সেই মরণপণ মুক্তিযুদ্ধ আজও প্রেরণা ।

সাড়ে চার দশক আগে এসময়ে ভিয়েতনামের মাটিতে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়।
৩০ এপ্রিল, ১৯৭৫ সায়গনের পতন। জয়োল্লাস গোটা পৃথিবীতে । ভিয়েতনামের ফৌজ গাড়িতে পতাকা উড়িয়ে চলেছেন দক্ষিণ ভিয়েতনামে, তার রাজধানী সায়গনে ।
সেই সায়গন নেই, আজ সেটা-- হো চি মিন সিটি। এই জয়ের পেছনে আছে সাড়ে আট লাখ মুক্তিযোদ্ধাসহ ২২ লক্ষ মানুষের মৃত্যু ।

আন্তর্জাতিক মে-দিবস : সূচনা

১৮৮৬ সালে
আমেরিকার শিকাগো শহরের হেমার্কেটে ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকদের রক্তক্ষয়ী লড়াইয়ের ঘটনার সময়টি বেছে নেওয়া হয়েছে ১ মে আন্তর্জাতিক মে দিবস হিসেবে । শ্রমিক সংহতির এই আন্তর্জাতিক দিবসে সেই থেকে প্রত্যয়ের পতাকা ওড়ে বিরামহীন । পৃথিবীর সব দেশে সব প্রান্তে শ্রমিকশ্রেণী ও সব স্তরের শ্রমজীবীদের স্বাধীনতা ও অধিকার অর্জনের সংকল্প দিবস হিসেবে এ দিনটি পালিত হয়ে আসছে । উদযাপিত হচ্ছে আমেরিকাতেও ।

করোনা-যুদ্ধে ভিয়েতনামের মানবিক ভূমিকা -

আর আজ ! অদৃশ্য যুদ্ধে!
২০২০ মে দিবসের প্রাক্কালে বিশ্বের নজর কেড়েছে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী-- ভিয়েতনাম। এখানে করোনায় আক্রান্ত তিনশ’রও কম, এখনো কোন মৃত্যু নেই। কিন্তু সতর্ক, কোন উছ্বাস নেই, কোন অহংকার নেই ।
করোনাভাইরাস মোকাবিলায় আমেরিকানদের রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিয়েতনাম পাঠিয়েছে সাড়ে চার লক্ষ মাস্ক, পিপিই, সুরক্ষা পোশাক।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, কোভিড-১৯ মোকাবিলায় এর আগে বেশ কয়েকটি দেশকে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করেছে ভিয়েতনাম। পাঁচ লক্ষ উন্নত মাস্ক তারা তুলে দিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং ব্রিটেনকে। মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে লাওস ও কাম্বোডিয়াকে, যারাই চেয়েছে সাধ্যমত কমবেশি সহায়তা করেছে সকলকে। সবরকম সহায়তার হাত বাড়িয়েছে মার্কিন মুলুকেও । এই সামগ্রীর মধ্যে যেমন ছিল সুরক্ষা পোশাক, মাস্ক, তেমনই কোভিড-১৯ পরীক্ষার নির্ভরযোগ্য কিট। মানুষকে বাঁচানোর মানবিকতা অগ্রাধিকার, অভূতপূর্ব বিপদে নতুন নজির । ফেব্রুয়ারিতে কঠিন মুহূর্তে ভিয়েতনাম ৫ লক্ষ ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম জরুরি ভিত্তিতে দিয়েছে চীনকেও।

করোনা যুদ্ধে চীনের ভূমিকা -

চীন অসাধারন সাফল্যের পর সব অভিজ্ঞতা, সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সকলের পাশে । বিশ্বকে সহায়তা করতে উজাড় করে দিয়েছে কিউবা । গণস্বাস্থ্য রক্ষা ও সকলের সার্বিক চিকিৎসায় এরা দুনিয়াকে দেখিয়ে আসছে নতুন ব্যবস্থা, নতুন রাস্তা ।
এক কোটি মানুষের উহান শহরে এই অজানা রোগ প্রথম দেখা দেয় ডিসেম্বরের শেষে, নতুন বিপদের মোকাবিলায় করণীয় বুঝে উঠতে চীনের কিছু সময় লেগেছে, চিকিৎসায় প্রতিকার নেই । তাতে প্রাথমিক ক্ষয়ক্ষতি হয়েছে । সপ্তাহখানেক পর সরকার জনগন মিলে গোটা দেশ একযোগে ঝাঁপিয়ে পড়ে। ২৩-২৫ জানুয়ারির মধ্যে সমস্ত প্রদেশ, পৌরসভা, স্বয়ংশাসিত এলাকা সংক্রমন প্রতিরোধের ও নিয়ন্ত্রনের ব্যবস্থাবলী কার্যকর করতে প্রচন্ড দ্রুততায় নেমে পড়ে । ৪০ হাজার স্থানীয় মেডিক্যাল কর্মী; গোটা দেশের সংকর্মন রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, ফুসফুসের রোগের বিশেষজ্ঞ7শ 42 হাজার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসা কর্মী উহানে উচ্চ মানের মেডিক্যাল সহায়তা দেয় । এর ফলে হানে গুরুতর আক্রান্তদের মধ্যে ৮৯ শতাংশ সুস্থ হয়ে ওঠে ।

করোনা মোকাবেলায় ট্রাম্প তথা আমেরিকার ভূমিকা -

চীন কিভাবে পারলো অসাধ্য সাধন করতে, এর অনেক পরে সংক্রামিত, এপ্রিলে এই ভাইরাস ধরাশায়ী করে দেয় আমেরিকাকে, চীনের মতো যুদ্ধকালীন ব্যবস্থা নিতে পারেনি । ট্রাম্প প্রশাসনের এই চরম ব্যর্থতার দায় চাপাচ্ছেন ট্রাম্প স্বয়ং চীনের ওপর ।

চীনসহ যারা সফল তাদের সকলের সঙ্গে হাত মিলিয়ে দুনিয়াকে এই বিপদ থেকে বাঁচানোর বিন্দুমাত্র কোন চেষ্টা ট্রাম্পের আমেরিকা করেনি । পুঁজিবাদের মূল শক্তিকেন্দ্র বলে নয়, মানবজাতি ও মানবিকতা নিয়ে পুঁজিবাদের আসল, মৌলিক ও চিরন্তন চরিত্র এটাই, ঠিক এটাই ; কোথাও বিপর্যয়ে কিছু ত্রাণ, সহায়তা দিলেও এই মূল চরিত্র তার অঙ্গীভূত । এ কারণেই দুনিয়া এদের নৃশংসতার শিকার । যুদ্ধ, বর্বর আধিপত্য, সংকট, মহামারী,পারমানবিক যুদ্ধের বিপদ, পরিবেশ দূষণে দুনিয়ায় আসন্ন অস্তিত্বের বিপন্নতা--- সবই বিষয় পুঁজিবাদের মারন-অবদান ।

২০২০ মে-দিবসের প্রাসঙ্গিকতা -
তাই, এবারের মে দিবস-এ
সংযোজিত পুঁজিবাদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন লড়াইতে নতুন এই অভিজ্ঞতা ও উপাদান ।


প্রকাশ: ০১-মে-২০২০
No English Content

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 01-May-20 19:21 | by 2
Permalink: https://cpimwestbengal.org/2020-may-day-two-worlds
Categories: Current Affairs
Tags: chinaagainstcorona, corona pandemic, covid19., may day, mayday2020, trump, vietnam
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড