এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে

ওয়েবডেস্ক
পশ্চিম এশিয়ার সংঘাতের দোহাই দিয়ে মোদি সরকার গ্যাস সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধিকে সমর্থন করার যে ভণ্ডামি করছে, তা নিজের দোষ ঢাকার এক স্থূল চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
সিপিআই(এম)-এর পলিটব্যুরো গার্হস্থ্য ও বাণিজ্যিক—উভয় প্রকার গ্যাস সিলিন্ডারের মূল্যের চড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
গৃহস্থালি গ্রাহকদের জন্য ৬০ টাকা মূল্যবৃদ্ধির নির্মম সিদ্ধান্ত তথাকথিত উজ্জ্বলা প্রকল্পের দরিদ্র উপভোক্তাদেরও রেহাই দেয়নি। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪.৫০ টাকা বাড়ানোর ফলও শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের উপরই চাপিয়ে দেওয়া হবে। এর ফলে ইতিমধ্যেই লাগাতার মূল্যবৃদ্ধি ও প্রকৃত আয়ের হ্রাসে জর্জরিত মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের উপর আরও বড় বোঝা চাপবে।
সিলিন্ডারের ওপর কর থেকে প্রাপ্ত রাজস্ব ত্যাগ করতে অস্বীকার করা সরকারের জনবিরোধী চরিত্রকেই উন্মোচিত করে।
পশ্চিম এশিয়ার সংঘাতের দোহাই দিয়ে মোদি সরকার গ্যাস সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধিকে সমর্থন করার যে ভণ্ডামি করছে, তা নিজের দোষ ঢাকার এক স্থূল চেষ্টা ছাড়া আর কিছুই নয়।বাস্তবে এটি প্রতিফলিত করে ট্রাম্প প্রশাসনের যুদ্ধোন্মাদ নীতির সামনে দেশের সরকারের নতিস্বীকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজোড়া আধিপত্যবাদী স্বার্থ রক্ষায় তাদের প্রস্তুতি—যেখানে আমাদের দেশ ও দেশের মানুষের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো অবিলম্বে এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
........................................................................................................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
Withdraw Price Hike on LPG Cylinders
The Polit Bureau of the CPI(M) expresses its strong opposition to the steep hike in prices of both domestic as well as commercial gas cylinders.
The cruel hike of Rs. 60/- for domestic consumers does not spare even the poor beneficiaries of the Ujjwala scheme. The hike in the prices of commercial cylinders by Rs. 114.50 will also ultimately be passed on to the consumers. Together they will impose greater burdens on middle-class and working people who are already reeling under relentless price rise and shrinking real incomes.
The refusal to forego revenue from taxes on cylinders exposes the anti-people nature of the government.
The Modi government's hypocritical attempt to defend this gas price increase by invoking the West Asian conflict is nothing but a crude attempt to whitewash its own culpability. In reality, it reflects the government's capitulation before the war-mongering policies of the Trump administration and its readiness to serve US global hegemonic interests while ignoring the interests of our country and its people.
The Polit Bureau of the Communist Party of India (Marxist) demands the immediate withdrawal of the increase made in the prices of LPG cylinders.
প্রকাশ: ০৮-মার্চ-২০২৬
শেষ এডিট:: 09-Mar-26 13:08 | by 4
Permalink: https://cpimwestbengal.org/withdraw-price-hike-on-lpg-cylinders
Categories: Press Release
Tags: lpg, petroliumpricehike
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
সমবায় প্রসঙ্গে
- ভ্লাদিমির ইলিচ লেনিন
“ এসো নির্মূল করি , স্বৈরাচারের ক্ষমতাকে ”
- সৌম্যদীপ রাহা
বাংলার বিকল্প পরিবেশ ভাবনা ও উন্নয়নের অভিমুখ
- সৌরভ চক্রবর্ত্তী
পশ্চিমবাংলার ক্রীড়ানীতি ও বিপল্প প্রস্তাব
- সুমিত গঙ্গোপাধ্যায়
তথ্য প্রযুক্তি এ আই আমাদের রাজ্যে সম্ভাবনা
- নন্দিনী মুখার্জি
প্রধানমন্ত্রীকে চিঠি
- ওয়েবডেস্ক
.jpg)




