শাহিনবাগের মহিলাদের বদনাম করতেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করা হয়েছিল

Author
ওয়েবডেস্ক

Viral Video Of Getting Paid For Shaheen Bagh: Social Media Claims Debunked Now

প্রকাশ: ০৩-মার্চ-২০২০

"We Support Narendra Modi" নামের ফেসবুক গ্রুপ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করানো হয় কিছুদিন আগেই। তাতে দেখা যায় কিছু মহিলাদের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যাক্তি টাকা দিচ্ছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওর স্ক্রিনশট

দাবি করা হয়েছিল এই ভিডিওটিই প্রমান যে শাহিনবাগে টাকা দিয়ে মানুষকে ধর্না দেওয়ানো হচ্ছে।

চেন্নাইয়ের একজন সমাজকর্মী চন্দ্র মোহন কিছুদিন আগে সেই জায়গায় পৌঁছে যে ব্যাক্তি টাকা দিয়েছেন বলে ভিডিওতে দেখা গেছিল তার সাথে কথা বলেন এবং স্পস্ট হয়ে যায়, রাজনৈতিক স্বার্থ থেকেই ঐ ভিডিও ভাইরাল করানো হয়েছিল। বাবু নগরের এ ব্লকের ৯ নম্বর গলিতে ঐ ভিডিওটি তোলা হয়েছিল। দিল্লিতে হিংসার ঘটনায় শিব-বিহার অঞ্চলের অনেক মানুষের ঘর-বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে, সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছে। শিব-বিহার এলাকার মানুষজনেরাই সেদিন ঐ লাইনে দাঁড়িয়ে ছিলেন, খাবার কেনার পয়সাটুকু ছিলনা তাদের কাছে। তাদের খাবার কেনার জন্য টাকা দিচ্ছিলেন একজন। সেই ব্যাক্তির নাম শাহাজাদ মালিক। তিনি জানান নিজের থেকেই তিনি হিংসায় আক্রান্ত মানুষদের সাহায্য করেছেন, এই কাজে তার প্রায় ৭০,০০০ টাকা খরচ হয়ে গিয়েছে।

চন্দ্র মোহনের করা ভিডিওর স্ক্রিনশট

চন্দ্র মোহন নিজে ঐ একই জায়গায় দাঁড়িয়ে শাহাজাদ মালিক কে সেদিনের পোশাক পরা অবস্থায় আরেকটি ভিডিও তোলেন এবং প্রমান করে দেন এই ঘটনা ঐ এলাকারই।
দিল্লিতে হিংসা ছড়ানোর আগে থেকেই সিএএ আইনের বিরোধিতায় শাহিনবাগের মহিলাদের আন্দোলনকে বদনাম করার জন্য নানা প্রচার চালানো হয়েছে, এই অবস্থায় চন্দ্র-মোহনের নিজের উদ্যোগে এই কাজ সেই অপপ্রচারে কিছুটা হলেও ধাক্কা দেবে সন্দেহ নেই।

চন্দ্র-মোহনের বক্তব্য " যারা নিজেরা কারোর ভালো করতে পারেন না তারা কোনকিছুতেই ভালো কিছু খুঁজে পান না, তারাই এভাবে মিথ্যার প্রচার করেন"।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 03-Mar-20 12:56 | by 2
Permalink: https://cpimwestbengal.org/viral-video-of-getting-paid-for-shaheen-bagh-social-media-claims-debunked-now
Categories: Current Affairs
Tags: bjp, delhi violence, fake news, social media
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড