ভেনেজুয়েলায় করোনা ভাইরাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্যঃ মিডিয়ায় খবর নেই!

Author
ওয়েবডেস্ক

Venezuela Strikes Back On Corona Infection: Media's Conspiracy Of Silence?

প্রকাশ: ২৭-মার্চ-২০২০

ভেনেজুয়েলায় করোনা ভাইরাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য। আশপাশের দেশ যা পারছে না, এখানে তাই সম্ভব হয়েছে। সপ্তাহ দু’য়েক আগে প্রথম কোভিড-১৯ আক্রান্তের খোঁজ মেলে। এর মধ্যে ৮৬ জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলেও, কেউ মারা যাননি। অন্যদিকে একই সময়ে ব্রাজিলে সংক্রমিত ১,৯২৪। মারা গেছেন ৩৪জন। ইকুয়েডরে আক্রান্ত ৯৮১, মৃত ১৮। চিলিতে আক্রান্ত ও মৃতের তালিকা যথাক্রমে ৭৪৬ ও ২। এছাড়া মেক্সিকো, কলম্বিয়া প্রভৃতি দেশেও করোনা মোকাবিলায় ভেনেজুয়েলার সমকক্ষ নয়।

 বিশ্বের নানা অংশে মারণ ভাইরাসের প্রকোপে ভেনেজুয়েলায় জনস্বাস্থ্য পরিষেবা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা পরিস্থিতি জটিল করেছে। এর জন্য দাম বেড়েছে করোনা ভাইরাস পরীক্ষার যন্ত্রপাতি (কিটস) ও চিকিৎসা সামগ্রীর। নিষেধাজ্ঞার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেশ কিছু ইউরোপের দেশ থেকেও কোন চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না কারাকাস।

ভেনেজুয়েলার বামপন্থী সরকার করোনা ভাইরাস ঠেকাতে সমস্ত বাধা উড়িয়ে এগোচ্ছে। নেপথ্যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারের সময়োচিত পদক্ষেপ। বর্তমানে তাই করোনা ভাইরাস মোকাবিলায় লাতিন আমেরিকায় সব থেকে ভাল অবস্থা ভেনেজুয়েলাতে। কোন অজ্ঞাত কারণে প্রথমসারির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যার কোন উল্লেখ নেই।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 27-Mar-20 00:51 | by 2
Permalink: https://cpimwestbengal.org/venezuela-strikes-back-on-corona-infection-medias-conspiracy-of-silence
Categories: Current Affairs
Tags: corona, covid-19, cpim, cpimwb, venezuelaoncorona
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড