করোনা আক্রান্তের মৃত্যুর আশঙ্কায় অশান্ত হাওড়া জেলা হাসপাতাল


প্রকাশ: ৩১-মার্চ-২০২০
সোমবার রাতে হাওড়া হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে কর্মরত নার্সরা জানতে পারেন যে, করোনা আক্রান্ত হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। এরপরই মঙ্গলবার সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন নার্সরা। অভিযোগ, রবিবার প্রথমে মহিলা ওয়ার্ডে ওই রোগীকে ভর্তি করা হয়েছিল। পরে তাঁর শ্বাসকষ্ট বাড়লে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। বারংবার, উপসর্গ দেখে মহিলাকে আইসোলেশনে রাখার কথা বলা হলেও ভ্রুক্ষেপ করেননি হাসপাতাল সুপার। নার্সদের একাংশের অভিযোগ যে উপযুক্ত কোন পরিকাঠামো না তৈরি করেই 'আইসোলেশন ওয়ার্ড' নামকরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাওড়া জেলা হাসপাতালে দেখা যায় যে সেই ওয়ার্ডও তালা বন্ধ অবস্থায় রয়েছে। নার্সদের আরো অভিযোগ যে N95 mask, Hand Sanitiser এর মত অত্যন্ত জরুরি জিনিসগুলিও তাদের কে নিজেদের অর্থ ব্যয় করে কিনতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ধরণের সাহা্য্য করেনি ।
মৃতার চিকিৎসার সাথে যুক্ত সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে বাধ্যতামূলক ১৪ দিনের Quarantine এ পাঠানো ও তাদের 'করোনা' সংক্রমণ হয়েছে কীনা সেই পরীক্ষা করানোর দাবিও উঠেছে খুব সঙ্গত ভাবেই । এই প্রেক্ষিতে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি নার্সিং সুপরিন্টেন্ডেন্টের তরফ থেকে তাঁর স্বামী জেলা শাসককে একটি চিঠি দিয়ে বাধ্যতামূলক করোনা পরীক্ষা ও Quarantine এর দাবি জানান ।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে আরও তিনজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা এক মহিলা ঢাকুরিয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ মিলেছে। সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এর প্রৌঢ়ও কোভিড-১৯ আক্রান্ত। অন্যজন, ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে, করোনা আক্রান্ত ৩২ বছরের ওই যুবক পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। সবমিলেয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫।
কোভিড-১৯ গোষ্ঠী সংক্রমণ রুখতে কড়া রাজ্য প্রশাসন। ডাক্তার-নার্সদের জন্য বিমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা করা হয়েছে বলে সোমবার নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় কাজের সমন্বয়ের যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে আধিকারিকদের বার্তা দেন মমতা। কিন্তু মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে লাইভ করে বিভিন্ন জেলার হাসাপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বললেও বেলেঘাটা আইডি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও তারপরে হাওড়া জেলা হাসপাতালের এই বিক্ষোভ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আশঙ্কা উদ্রেক করছে।
স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুশারে সোমবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১, ২৫২ জন. মৃত্যু হয়েছে ৩২ জনের।এই পরিস্থিতি গোষ্ঠী সংক্রমণের নজির নয় বলেই জানিয়েছে কেন্দ্র। লকডাউনে ঘরে ফিরতে চাওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার কী পদক্ষেপ করছে, সে ব্যাপারে জানতে কেন্দ্রের থেকে স্টেটাস রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।
শেষ এডিট:: 31-Mar-20 12:50 | by 4
Permalink: https://cpimwestbengal.org/unrest-at-howrah-state-general-hospital-over-death-of-corona-suspect
Categories: Current Affairs
Tags: corona pandemic, coronawb, covid-19, tmcgovtwb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)

.jpg)



