রুদ্ধদ্বার থাকার দিন বাড়লো

Author
ওয়েবডেস্ক

Total Lockdown Till 31 March

প্রকাশ: ২৪-মার্চ-২০২০

কিছু সময় আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন যে মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ বিকেল পাঁচটা থেকে আগামী ৩১ মার্চ পর্য্ন্ত গোটা রাজ্য সম্পূর্ণরূপে অবরুদ্ধ অর্থাৎ Total অথবা Complete Lockdown চলবে। আরো বলা হয়েছে প্রথম ১ লক্ষ মানুষের সংক্রমণ হতে সময়ে লেগেছিল ৬৭ দিন সেখানে বর্তমানে গোটা বিশ্বে মাত্র ৪ দিনে ১ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন সেই কারণে পরিস্থিতির গুরুত্ব বুঝে এই টোটাল লকডাউন গোটা রাজ্য জুড়ে বলবৎ করা হল। সোমবার রাজ্যে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে এবং মঙ্গলবার আরো দুজন নতুন করে সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরাও সতর্ক করে বহুবার বলেছেন টোটাল লকডাউন ছাড়া 'flattening the curve' অর্থাৎ সংক্রমণের হার কমানো সম্ভব নয় ।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 24-Mar-20 15:48 | by 4
Permalink: https://cpimwestbengal.org/total-lockdown-till-31-march
Categories: Current Affairs
Tags: coronawb, covid-19, tmcgovtwb, wblockdown, westbengal
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড