সাধারণ করদাতাদের মূল্যে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের পুরস্কৃত করা বন্ধ হোক

ওয়েবডেস্ক
এই ধরনের বিপুল আর্থিক সুবিধার মূল্য দিতে হচ্ছে করদাতা এবং ক্ষুদ্র আমানতকারীদের। বড় কর্পোরেট সংস্থার ইচ্ছাকৃত ঋণখেলাপির বোঝা সাধারণ করদাতাদের কেন বহন করতে হবে? রাজনৈতিকভাবে প্রভাবশালী ঘনিষ্ঠ পুঁজিপতিদের বিপুল ঋণ দেওয়া হচ্ছে এবং পরে ‘হেয়ারকাট’-এর নামে তাদের ঋণ থেকে রেহাই দেওয়া হচ্ছে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো জানিয়েছে যে, জি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুভাষ চন্দ্রের সঙ্গে যুক্ত ২২,০০৬.৫৭ কোটি টাকা ঋণের দাবির বিপরীতে মাত্র ৬.৫ কোটি টাকা পরিশোধের পরিকল্পনায় ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (NCLT)-এর অনুমোদন ন্যায়বিচারের ন্যায্যতার নীতিকে প্রহসনে পরিণত করেছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো জানিয়েছে যে, জি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুভাষ চন্দ্রের সঙ্গে যুক্ত ২২,০০৬.৫৭ কোটি টাকা ঋণের দাবির বিপরীতে মাত্র ৬.৫ কোটি টাকা পরিশোধের পরিকল্পনায় ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (NCLT)-এর অনুমোদন ন্যায়বিচারের ন্যায্যতার নীতিকে প্রহসনে পরিণত করেছে।
সুভাষ চন্দ্রের বিজেপি এবং সংঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা সর্বজনবিদিত। এই রায় ট্রাইব্যুনালের শ্রেণিগত পক্ষপাতের একটি স্পষ্ট নিদর্শন এবং এটি পক্ষপাতের বিরুদ্ধে বিচারবিভাগীয় মৌলিক নীতির লঙ্ঘন। এই অদ্ভুত ঘটনায় ঋণদাতাদের ৯৯.৯৭ শতাংশ ক্ষতির মুখে পড়তে হবে। ১,৩২২.৩৯ কোটি টাকা দাবিদার এলআইসি হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে মাত্র ০.০২৮ শতাংশ, অর্থাৎ ৩৮ লক্ষ টাকা পরিশোধের অনুমোদন দেওয়া হয়েছে।
এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তগুলিতে এমন একটি ধারাবাহিক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে বৃহৎ কর্পোরেট সংস্থাগুলিকে বারবার বিপুল পরিমাণ জনসাধারণের অর্থ আত্মসাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে। একটি অনুগত সরকারের মদতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিপুল পরিমাণ ঋণ নিয়ে সুবিধা করার সুযোগ দেওয়া হচ্ছে; আর কয়েক বছর পর এনসিএলটি বর্তমান মামলার মতো বিপুল ছাড় দিয়ে তাদের ঋণ নিষ্পত্তি করে দিচ্ছে।
এই ধরনের বিপুল আর্থিক সুবিধার মূল্য দিতে হচ্ছে করদাতা এবং ক্ষুদ্র আমানতকারীদের। বড় কর্পোরেট সংস্থার ইচ্ছাকৃত ঋণখেলাপির বোঝা সাধারণ করদাতাদের কেন বহন করতে হবে? রাজনৈতিকভাবে প্রভাবশালী ঘনিষ্ঠ পুঁজিপতিদের বিপুল ঋণ দেওয়া হচ্ছে এবং পরে ‘হেয়ারকাট’-এর নামে তাদের ঋণ থেকে রেহাই দেওয়া হচ্ছে। এটি বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্ত তো নয়ই; বরং শাসক দলের প্রতি প্রদত্ত পরিষেবার জন্য এক উদার পুরস্কার হিসেবেই এই বিপুল সুবিধা প্রদানকে মনে হচ্ছে।
ভারতে হাজার হাজার ঋণগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর, মহিলা এবং দৈনিক মজুরির শ্রমিক ঋণ পরিশোধে অক্ষমতার কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। দরিদ্র ও প্রান্তিক মানুষ যখন সামান্য পরিমাণ ঋণও পরিশোধে ব্যর্থ হন, তখন তাঁদের হুমকি, ভয় দেখানো, অপমান এবং উচ্ছেদের মুখোমুখি হতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তথ্য অনুযায়ী, জিডিপির ৪৫.৫ শতাংশে পৌঁছে গিয়েছে পারিবারিক ঋণ, যা সর্বকালের সর্বোচ্চ। কৃষকদের ঋণ মকুবকে প্রায়শই অবিবেচক নীতি বলে প্রশ্ন তোলা হয়, অথচ ঘনিষ্ঠ কর্পোরেটদের জন্য হাজার হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি আরটিআই-এর জবাব এই বৈষম্যের নির্মম বাস্তবতাকে স্পষ্ট করে দিয়েছে—ক্ষুদ্র ঋণগ্রহীতাদের (১ কোটি টাকা পর্যন্ত) ঋণ পুনরুদ্ধারের হার ৭৪ শতাংশ, আর বৃহৎ ঋণগ্রহীতাদের (১০০ কোটি টাকা ও তার বেশি) ক্ষেত্রে তা মাত্র ১৪.৫ শতাংশ।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দাবি করছে, এনসিএলটির এই আদেশ প্রত্যাহার করতে হবে এবং সাধারণ করদাতাদের স্বার্থ বিসর্জন দিয়ে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের পুরস্কৃত করার নীতি কেন্দ্রীয় সরকারকে বন্ধ করতে হবে।
.....................................................................................................................................................................................................................................................................
.....................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
Stop Rewarding Wilful Defaulters at the Expense of Ordinary Taxpayers
The Polit Bureau of the CPI(M) stated that the approval by the National Company Law Tribunal (NCLT) of a repayment plan of a meagre Rs. 6.5 crore against claims of Rs. 22,006.57 crore involving Zee Group Founder and Chairman Subhash Chandra, is a mockery of the principles of fair justice.
Subhash Chandra is known for his close ties to the BJP and the Sangh Parivar. The order is a clear exhibition of the class bias of the Tribunal, and it violates the cardinal judicial principle of rule against bias. In this preposterous instance, the lenders will suffer a loss of 99.97 per cent; the settlement for LIC Housing Finance with a claim of Rs. 1,322.39 crore has been approved at a payment of a mere 0.028 per cent, or Rs. 38 lakh.
It is a matter of grave concern that the Tribunal’s decisions show a consistent pattern in which large corporations are repeatedly allowed to siphon off huge amounts of public money. Wilful defaulters are allowed to make windfall gains by a pliant Government, allowing them to make humongous borrowings; and a few years down the line, the NCLT settles their debt with massive discounts like in the present case.
Such largesse comes at the expense of taxpayers and small depositors. Why should ordinary taxpayers pay for the wilful default by big corporations? Politically influential crony capitalists are being handed out huge credit and then bailed out in the name of a ‘haircut’. Far from a prudent economic option, such largesse seems like a magnanimous reward for services rendered to the ruling party.
In India, thousands of indebted farmers, agricultural workers, women and daily wage workers are forced to die by suicide due to inability to repay loans. When the poor and the marginalised default in repayment of small amounts, they face threats, intimidation, humiliation and eviction. Household debt, according to RBI, is at an all-time high of 45.5 per cent of the Gross Domestic Product (GDP). Loan waivers to farmers have often been questioned as imprudent policy while thousands of crores are being waived for corporate cronies. An RTI reply from the Central Bank of India brings out the stark fact that the Loan Recovery Rate is 74 per cent for the small borrowers (Rs.1 crore and below) and only 14.5 per cent for the big borrowers (Rs.100 crore and above).
The CPI(M) demands that the NCLT order be reversed and the Union Government stop its policy of rewarding wilful defaulters at the expense of ordinary taxpayers.
প্রকাশ: ২৮-আগস্ট-২০২৬
শেষ এডিট:: 28-Aug-26 21:42 | by 4
Permalink: https://cpimwestbengal.org/stop-rewarding-wilful-defaulters-at-the-expense-of-ordinary-taxpayers
Categories: Press Release
Tags: lic, nclt, zee
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (174)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (155)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (84)
- Highlight - হাইলাইট (100)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
যে আইন জনগণের অধিকার ছিনিয়ে নিল
- প্রভাত পট্টনায়ক
বন্দে মাতরমের অপব্যবহার প্রসঙ্গে
- ওয়েবডেস্ক
২০২৭ সালের জনগণনা সংক্রান্ত স্মারকলিপি
- ওয়েবডেস্ক
ধ্বংসের আগুন নাকি মুক্তির আগুন!
- শমীক লাহিড়ী
‘ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়’ – পর্ব ৩
- ওয়েবডেস্ক




