লকডাউনের মাঝেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন শিবরাজ চৌহান

ওয়েবডেস্ক

প্রকাশ: ২৩-মার্চ-২০২০
দেশজুড়ে লকডাউনের মাঝেই সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপির শিবরাজ সিং চৌহান। সেক্ষেত্রে তিনি এই নিয়ে চারবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কমলনাথকে গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয়। বৃহস্পতিবার ইস্তফা দেন কমলনাথ। তিনি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে। তখনই মুখ্যমন্ত্রী হতে না পেরে অসন্তুষ্ট হন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কংগ্রেসের সংসারে এই অশান্তির সুযোগ নিয়েই তাঁকে টোপ দেন গেরুয়া শিবিরের নেতারা। ২২ জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দেন সিন্ধিয়া। তার ফলেই সরকার পড়ে যায়। মুখ্যমন্ত্রী হিসেবে ফ্লোর টেস্টে না গিয়ে ইস্তফা দেন কমল নাথ।
শেষ এডিট:: 23-Mar-20 20:32 | by 2
Permalink: https://cpimwestbengal.org/shivraj-to-take-oath-while-lockdown
Categories: Current Affairs
Tags: covid-19, madhyapradesh, modi govt 2.0
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
আমরা তিমির বিলাসী নই, তিমির বিনাশী হতে চাই
- শমীক লাহিড়ী
রবীন্দ্রনাথ, ফ্যাসিবাদ ও লাল পার্টি
- ময়ূখ বিশ্বাস
ভারতে বৃটিশ শাসনের ভবিষ্যৎ ফলাফল
- কার্ল মার্কস
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে: পলিট ব্যুরো বিবৃতি
- পলিট ব্যুরো
মহম্মদ সেলিমের বিবৃতি
- মহম্মদ সেলিম

.jpg)



