সিন্ধিয়ার দলবদল - গাঁটছড়া লুকোনোর প্রয়াস ?

Author
ওয়েবডেস্ক

Scindia's

প্রকাশ: ১২-মার্চ-২০২০

দক্ষিন মুম্বই'র সমুদ্র মহলের ২৭ তলায় ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কপুর থাকতেন। এখানেই তার নিজের কোম্পানির অফিশিয়ালসদের জন্য তিনি বিরাট বিরাট অংকের খরচ করে পার্টি দিতেন। কখনো এই সব পার্টির কারণ হত বড় বড় ডিল, কখনো উচ্চ পর্যায়ের কর্মীদের সাফল্যের উদযাপন।

সমুদ্র মহলের যে ২৭ তলায় রানা কপুর'র অ্যাপার্ট্মেন্ট, তার কাগজপত্র থেকে জানা গেছে তিনি ওখানে সদ্য কংগ্রেস ত্যাগ করে বিজেপি'তে যুক্ত হওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ভাড়াটে হিসাবে ছিলেন।

বাড়িওয়ালা - ভাড়াটের সম্পর্কের মধুর টানাপোড়েন ধামাচাপা দিতেই কি সিন্ধিয়ার এরকম হঠাৎ দলবদল? এই প্রশ্ন উঠছেই।

গত শনিবার এই ২৭ তোলার অ্যাপার্ট্মেন্টে ইডি হানা দেয়, রবিবার সকালে তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়।

এর ঠিক পরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দেশসেবার ইচ্ছাপ্রকাশ করে "বিকাশ" এর সাথী হবার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এতদিন কেন সিন্ধিয়ার মনে দেশসেবার ইচ্ছা প্রকাশিত হল না এই উদ্বেগ রয়েই যাচ্ছে।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 12-Mar-20 00:57 | by 2
Permalink: https://cpimwestbengal.org/scindias-public-service-a-safeguard-to-link-with-rana-kapoor
Categories: Current Affairs
Tags: bjp, modi govt 2.0, ranakapooryesbank, yes bank crisis
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড