কেন্দ্রীয় ক্যাবিনেটের ঘোষিত অধ্যাদেশগুলি বাতিল করতে হবে - পলিট ব্যুরোর বিবৃতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিটব্যুরো নিম্নলিখিত বিবৃতি প্রকাশ করেছেঃ
গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার জারী করা কৃষি সংক্রান্ত তিনটি অধ্যাদেশেরই (অর্ডিন্যান্স) সম্পুর্ন বিরোধিতা করছে সিপিআই(এম)’র পলিট ব্যুরো।
প্রস্তাবিত সংশোধনীগুলীতে দেশের মানুষের জন্য খাদ্য সুরক্ষার প্রশ্নে অত্যাবশ্যকীয় পণ্য আইনে যেভাবে পরিবর্তন করা হয়েছে তার ফলে পণ্যের দাম এবং যোগানের ক্ষেত্রে কার্যত আইনের শাসন আর থাকবে না। এর ফলে মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যাবসায়ীদের হাতে বাজারে পণ্য যোগানের ক্ষেত্রে নকল ঘাটতি তৈরি করে ফাটকাবাজির দ্বারা মুনাফা লুটে নেবার পরিস্কার রাস্তা খুলে যাবে যার বিপরীত প্রভাবে খাদ্য সুরক্ষা আইন দুর্বল হবে। নির্দিষ্ট এলাকায় মন্ডিগুলীকে এড়িয়ে গিয়ে বিভিন্ন রাজ্যগুলির অন্তর্গত এবং বাইরের বাজারে খেয়াল খুশি মতো কৃষিজাত পণ্যের ব্যবসা করার সুযোগ তৈরি হবে কারণ এক্ষেত্রে কার্যকরী বিধিনিষেধগুলি অকার্যকর হয়ে পড়বে। ফলত এই সব রাজ্যগুলিতে ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা আগাম বানিজ্য চুক্তির দ্বারা চাষের কাজ করিয়ে নেবার অবাধ অবস্থা তৈরি হবে। কৃষিজাত পণ্যের ব্যাবসাবানিজ্যের ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রেডিং’র সুযোগ আসলে ঐ ক্ষেত্রে সংগঠিত ফাটকাবাজিকেই সুযোগ করে দেবে। এরই সুযোগ নিয়ে কৃষিজাত পণ্যের বাজারে মাথা গলাবে কৃষিপণ্যের ব্যবসা করে এমন বহুজাতিক সংস্থাসমূহ আর বড় বড় কর্পোরেটরা এবং তারা বিনা বাধায় ভারতের কৃষিউৎপাদনের উপরে দখল নেবে।
মহামারী এবং দেশজুড়ে সার্বিক লকডাউনের কারনে ইতিমধ্যেই যখন দেশের কৃষিক্ষেত্র গভীর সংকটের মধ্যে রয়েছে ঠিক সেই সময়েই ক্যাবিনেটের পক্ষ থেকে এধরণের প্রস্তাব জানানো হয়েছে। যখন দেশের কৃষিজীবীদের সবচেয়ে বেশি সুরক্ষার প্রয়োজন তখনই এই প্রস্তাবনা উৎপাদিত কৃষিজাত পণ্যের ক্ষেত্রে ন্যুনতম এবং যথাযথ সহায়ক মুল্যকে অনিশ্চিত করে তুলবে।
এতে সুবিধা ভোগ করবে একমাত্র মধ্যসত্বভোগীরা, কৃষিজাত পণ্যের ব্যবসাদারেরা এবং আর্থিক ক্ষেত্রে দালালি চক্রের পান্ডারা যারা সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়ে গলা টিপে ধরবে কৃষিজাত পণ্যের উৎপাদনের সাথে যুক্ত চাষিদের এবং সেই পণ্যের স্বাভাবিক ক্রেতাদের। সারা দেশে গনবন্টন ব্যাবস্থার ধ্বংসাবশেষ হিসাবে যেটুকু আজও টিকে রয়েছে এইসব প্রস্তাবনায় সেটুকুও মুছে যাবে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী যেভাবে এই প্রস্তাবনাগুলিকে দেশের কৃষিজীবীদের জন্য “প্রকৃত মুক্তি” বলে উল্লেখ করেছেন তা অত্যন্ত আপত্তিজনক। তিনি দাবী করেছেন ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও দেশের কৃষকেরা তখন স্বাধীন হন নি। স্বাধীনোত্তর ভারতে বহু বছর ধরে কেন্দ্রীয় সরকার অত্যন্ত দুর্বলভাবে হলেও দেশের কৃষিজীবীদের এবং খাদ্য সুরক্ষাকে বাঁচিয়ে রেখেছিল। মোদী সরকারের নয়া-উদারবাদী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহনের ব্যাগ্রতা বস্তুত সেই সুরক্ষাকে নস্ট করে দিয়ে ব্রিটিশ ভারতে চাষিদের উপরে সংগঠিত ভয়াবহ শোষণের ব্যবস্থারই পুনঃপ্রতিষ্ঠা করবে।
দেশের সংসদে এই বিষয়ে বিধিসম্মত বিস্তারিত আইনানুগ আলোচনা, বিতর্ক না হওয়া অবধি এইধরণের প্রস্তাবনাগুলীকে কার্যকর হতে দেওয়া যাবে না বলে সিপিআই(এম)’র পলিট ব্যুরো নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কৃষিক্ষেত্রে সংসদের নির্দিষ্ট স্ট্যান্ডিং কমিটি যতদিন না এই প্রস্তাবনাগুলীর ব্যাপারে বিশদে আলোচনা না করা অবধি এগুলিকে আইন হিসাবে কার্যকর হতে দেওয়া যাবে না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে যে ভারতের সংবিধান অনুযায়ী দেশের কৃষিক্ষেত্র আসলে রাজ্যগুলির আওতাধীন বিষয়। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সবকটি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) একতরফাভাবে জারী করেছে রাজ্যসরকারগুলীর সাথে কোনোরকম আলোচনা ছাড়াই। এমনকি দেশের সংসদ যদি এই প্রস্তাবনাগুলিকে আইন হিসাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় তখনো আইন মোতাবেক আগে রাজ্য বিধানসভাগুলির থেকে সংশ্লিষ্ট বিষয়ে ছাড়পত্র লাগবে, কখনই কেন্দ্র এককভাবে এইধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পলিট ব্যুরো দাবী জানাচ্ছে এই সবকটি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) অবিলম্বে বাতিল করতে হবে।
প্রকাশ: ০৫-জুন-২০২০
4 June, Thursday, 2020
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
The Polit Bureau of the CPI(M) strongly opposes the three ordinances approved by the Union Cabinet yesterday regarding agriculture.
The proposed amendments to the Essential Commodities Act removes all regulations over the pricing and availability of key agricultural commodities essential for the country’s food security. These proposals pave the way to create artificial shortages due to speculation by middlemen and traders adversely affecting the country’s food security. Further, these amendments, by removing all restrictions and providing “barrier free inter-state and intra-state” sale of agricultural produce pave the way for contract farming by promoting trade and commerce outside the premises or markets covered under the Agricultural Produce Market Committees (mandis). Licences for electronic trading will pave the way for speculative forward trading in all agricultural commodities. These open the way for the entry of big mulitnational agrobusiness and domestic corporates to freely access India’s agricultural produce and markets.
These Cabinet proposals come at a time when agrarian distress is worsening due to the pandemic and the national lockdown. At a time when our farmers require greater protection, these measures will lead to the abandonment of ensuring procurement at a reasonable minimum support price.
The net gainer of all these amendments would be the middlemen, traders and financial intermediaries who will squeeze both the producer, the farmer, and the consumer. This is a recipe for the total destruction of whatever little of the public distribution system that is left.
It is obnoxious that the Agriculture Minister chose to describe these ordinances as the ‘real freedom’ of the farmers. He claimed that while the country got independence in 1947, the farmers had not. The decisions of successive governments of independent India, however limited they may have been, relatively protected both the farmers and the food security of the country for many years after independence. The aggressive pursuit of neo-liberal reforms by the Modi government is threatening to bring back the days of ruthless exploitation under the British rule for the Indian farmers.
The PB of the CPI(M) is of the firm opinion that these ordinances cannot come into force until the parliament deliberates and legislates on it. The due process of scrutiny by the parliamentary standing committee on agriculture must be done before these are enacted as laws.
Importantly, Agriculture is a state subject under the Indian Constitution. The Union Cabinet has approved these ordinances without consulting the elected state governments. This is a gross violation of our Constitution. Even if the parliament considers and legislates on it, this must be subject to the approval of the state legislatures and cannot be unilaterally imposed by the Centre.
The Polit Bureau of the CPI(M) demands that these ordinances be immediately rescinded.
শেষ এডিট:: 05-Jun-20 01:14 | by 2
Permalink: https://cpimwestbengal.org/rescind-these-ordinances
Categories: Press Release
Tags: agriculture, cpimpb, food grain, food security, modi govt 2.0, ordinance
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)

.jpg)



