রাজ্যসভার ৫৫টি আসনে নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন

ওয়েবডেস্ক

প্রকাশ: ২৫-ফেব্রুয়ারি-২০২০
রাজ্যসভার ৫৫টি আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
এপ্রিল মাসে মেয়াদ ফুরাবে রাজ্যসভার ৫৫টি আসনের। যার মধ্যে বাংলা থেকে মেয়াদ শেষ হবে ৫টি আসনের। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে বাংলার ৫টি আসন-সহ দেশের ৫৫টি রাজ্যসভার আসনের ভোট হবে আগামী ২৬ মার্চ।
বাংলা থেকে যে পাঁচটি রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যোগেন চৌধুরী, কেডি সিং, মণীশ গুপ্ত এবং আহমেদ হাসান।
জাতীয় ক্ষেত্রেও বেশ কিছু হেভিওয়েট রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এই এপ্রিলেই। যার মধ্যে রয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মতিলাল ভোরা এবং দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়- কংগ্রেস শাসিত এই তিন রাজ্য থেকেও বেশ কিছু রাজ্যসভার আসন খালি হচ্ছে।
শেষ এডিট:: 25-Feb-20 16:07 | by 2
Permalink: https://cpimwestbengal.org/rajysabha-election-eci-declares-date-for-55-seats
Categories: Current Affairs
Tags: eci, election, rajya sabha
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
সমবায় প্রসঙ্গে
- ভ্লাদিমির ইলিচ লেনিন
“ এসো নির্মূল করি , স্বৈরাচারের ক্ষমতাকে ”
- সৌম্যদীপ রাহা
বাংলার বিকল্প পরিবেশ ভাবনা ও উন্নয়নের অভিমুখ
- সৌরভ চক্রবর্ত্তী
পশ্চিমবাংলার ক্রীড়ানীতি ও বিপল্প প্রস্তাব
- সুমিত গঙ্গোপাধ্যায়
তথ্য প্রযুক্তি এ আই আমাদের রাজ্যে সম্ভাবনা
- নন্দিনী মুখার্জি
প্রধানমন্ত্রীকে চিঠি
- ওয়েবডেস্ক
.jpg)




