বিচার বিভাগীয় তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

ওয়েবডেস্ক
একটি ন্যায্য ও স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত শুধুমাত্র শোকাহত পরিবারকে সান্ত্বনা দেবে না, বরং যেকোনো ধরনের বৈষম্য থেকে দেশের সরকারি কর্মচারীদের সুরক্ষা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি দেশের অঙ্গীকারকেও পুনরায় নিশ্চিত করবে।

১৫ অক্টোবর, ২০২৫
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক কমরেড এম. এ. বেবির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হরিয়ানার আত্মঘাতী এডিজিপি শ্রী ওয়াই. পুরণ কুমার, আইপিএস-এর পরিবার-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড বি. ভি. রাঘভুলু, হরিয়ানা রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রেম চাঁদ, হরিয়ানা রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড ইন্দরজিৎ সিং এবং পাঞ্জাব রাজ্য কমিটির সদস্য কমরেড আর. এল. মউদগিল।
এই সাক্ষাতের পর কমরেড এম. এ. বেবি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি হরিয়ানার এডিজিপি শ্রী ওয়াই. পুরণ কুমারের আত্মহত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
উক্ত চিঠির পূর্ণ বয়ান সংযোজন করা হলো।
মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা গভীর উদ্বেগ ও শোকের সঙ্গে আপনাকে এই চিঠি লিখছি। শ্রী ওয়াই. পুরণ কুমার, আইপিএস—যিনি কিছু কর্মকর্তার হাতে জাতিভিত্তিক হয়রানি ও বৈষম্যের অভিযোগ করার পর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে—এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
এই ঘটনা গোটা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে—পুলিশ ব্যবস্থায় নিযুক্ত প্রান্তিক সম্প্রদায়ভুক্ত কর্মকর্তাদের জন্য কাজের পরিবেশ, দায়বদ্ধতা ও সুরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। বিশেষ করে অত্যন্ত নিষ্ঠাবান ও অনবদ্য কাজের রেকর্ডের অধিকারী এক দলিত অফিসারকে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে, এটি ভীষণভাবে বেদনাদায়ক। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা এবং আরও বহু দলিত ছাত্র ও সরকারি কর্মকর্তার আত্মহননের ঘটনা—যেগুলি জাতিভিত্তিক বৈষম্য ও প্রাতিষ্ঠানিক হয়রানির ফল—আমাদের সমাজ ও প্রতিষ্ঠানের গভীরে প্রোথিত জাতিবিদ্বেষের নির্মম বাস্তবতাকে উন্মোচিত করে।
আমরা চণ্ডীগড়ে তার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের বেদনা ও সাক্ষ্য থেকে স্পষ্ট যে, এই ঘটনায় একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন, যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।
এই প্রেক্ষিতে, আমরা সরকারের কাছে প্রবল দাবি জানাচ্ছি যে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে শ্রী পুরণ কুমারের মৃত্যুর পেছনের কারণ, জাতিভিত্তিক হয়রানির অভিযোগ এবং প্রাতিষ্ঠানিক সহায়তার কোনও ঘাটতি থাকলে তা অনুসন্ধান করা যায়।
এছাড়া আমরা আরও দাবি জানাচ্ছি যে, প্রয়াত অফিসার যেসব কর্মকর্তার নাম উল্লেখ করে গিয়েছেন, তাদের সবাইকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হোক, যাতে তারা তদন্ত প্রক্রিয়াকে কোনওভাবে প্রভাবিত বা ব্যাহত করতে না পারেন।
একটি ন্যায্য ও স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত শুধুমাত্র শোকাহত পরিবারকে সান্ত্বনা দেবে না, বরং যেকোনো ধরনের বৈষম্য থেকে দেশের সরকারি কর্মচারীদের সুরক্ষা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি দেশের অঙ্গীকারকেও পুনরায় নিশ্চিত করবে।
আমরা আশা করি, আপনার সম্মানিত দপ্তর এই গুরুতর বিষয়টিকে যথোচিত গুরুত্ব ও তৎপরতার সঙ্গে বিবেচনা করবে।
শুভেচ্ছা সহ,
এম. এ. বেবি
(সাধারণ সম্পাদক)
.........................................................................................................................................................................................................................................................................................................................................................
.........................................................................................................................................................................................................................................................................................................................................................
October 15, 2025
প্রকাশ: ১৫-অক্টোবর-২০২৫
শেষ এডিট:: 15-Oct-25 18:25 | by 4
Permalink: https://cpimwestbengal.org/letter-to-pm-–-demand-for-judicial-enquiry
Categories: Press Release
Tags: modi, , hariyana, caste, discrimination
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (155)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (141)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
আমরা তিমির বিলাসী নই, তিমির বিনাশী হতে চাই
- শমীক লাহিড়ী
রবীন্দ্রনাথ, ফ্যাসিবাদ ও লাল পার্টি
- ময়ূখ বিশ্বাস
ভারতে বৃটিশ শাসনের ভবিষ্যৎ ফলাফল
- কার্ল মার্কস
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে: পলিট ব্যুরো বিবৃতি
- পলিট ব্যুরো
মহম্মদ সেলিমের বিবৃতি
- মহম্মদ সেলিম

.jpg)



