কার্ল মার্কস - প্রয়ান দিবসে শ্রদ্ধা


প্রকাশ: ১৪-মার্চ-২০২০
আজ ১৪ মার্চ।
১৮৮৩ সালে এই দিনে বিশ্বের শ্রমজীবী জনতার জীবন সংগ্রামের শ্রেষ্ঠতম পথ প্রর্দশক কমরেড কার্ল মার্কস-এর জীবনাবসান হয়।
লন্ডনের হাইগেট সমাধিস্থলে মার্কস-এর স্ত্রী জেনি মার্কস-এর সমাধিগর্ভে জেনির পাশেই কার্ল মার্কসকে সমাহিত করা হয় ১৭ মার্চ ১৮৮৩ সালে।
তাঁর সমাধিস্থলে দুটি বাক্য লেখা আছে।কমিউনিস্ট পার্টির ইশতেহারের শেষ লাইন- "দুনিয়ার মজদুর এক হও", এর পরে লেখা একাদশতম " থিসিস অন ফায়ারবাখ "এর এঙ্গেলসীয় সংস্করণের বিখ্যাত উক্তি, " এতদিন দার্শনিকরা কেবল বিশ্বকে বিভিন্নভাবে ব্যাখ্যাই করে গেছেন, কিন্তু আসল কাজ হলো তা পরিবর্তন করা।"
মার্কসবাদ শুধু আর্থ-সামাজিক দর্শনে সীমাবদ্ধ নয়। মার্কসবাদ চেতনা সঞ্চারী মূল্যবোধের প্রতিষ্ঠা। শ্রেণি ও জাতিভেদ প্রথা বিলুপ্ত করার দর্শন। শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন এবং কুসংস্কার মানুষের মুক্তি সংগ্রামের আলোক বর্তিকা।
মার্কসবাদ এক বৃহত্তর জীবনের দ্বার প্রান্তে আমাদের উপনীত করে। সেই দ্বার অতিক্রম করেই সমাজতন্ত্র ও কমিউনিজমের পথ। এই চিরন্তন সংগ্রামের পথেই অগ্রসর হতে হবে।
মার্কসবাদের কোনও বিকল্প হয়না, এই সংগ্রামের কোনও সংক্ষিপ্ত রূপরেখা নেই।
শেষ এডিট:: 14-Mar-20 13:41 | by 4
Permalink: https://cpimwestbengal.org/karl-marx-homage-on-his-death-anniversary
Categories: Current Affairs
Tags: karl marx
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (159)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (144)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (79)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





