যোগী সরকারকে হোর্ডিং সরিয়ে নিতে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট


প্রকাশ: ০৯-মার্চ-২০২০
লক্ষ্ণৌয়ের রাস্তার মোড়ে মোড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী প্রতিবাদীদের ছবি দিয়ে যে বিশাল বিশাল হোর্ডিং লাগানো হয়েছে সেই হোর্ডিং সরিয়ে নিতে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।
সব হোর্ডিং সরিয়ে আগামী ১৬ মার্চের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিপোর্ট দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। সোমবার এই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
বৃহস্পতিবার শহরজুড়ে ওই হোর্ডিং পড়ার পর এলাহাবাদ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করে। মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি রমেশ সিনহার বেঞ্চ রাজ্য সরকারের এই কাজকে ‘ভয়ানক অন্যায়’ আখ্যা দিয়ে জানায় এটা ব্যক্তি মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় চরম হস্তক্ষেপ। মামলার রায়দান সোমবার দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখার পর সোমবার এই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
শেষ এডিট:: 09-Mar-20 17:49 | by 2
Permalink: https://cpimwestbengal.org/hoardings-must-be-removed-h-c-to-yogi-government
Categories: Current Affairs
Tags: modi govt 2.0, npr nrc caa, yogigovtup
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)




