পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বাড়ছে কেন? - শমীক লাহিড়ী।

অন্যান্য দেশের তুলনায় ভারতে পেট্রোপণ্যের দাম অনেক বেশি। কিন্তু কেন?
ভারত তার প্রয়োজনের ৮০ শতাংশ তেল আমদানী করে। আমাদের প্রতিবেশী দেশগুলিও পেট্রোপণ্যে আমদানী-নির্ভর।
কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর পেট্রোল ডিজেলের দাম (ভারতীয় মুদ্রায়) অনেক কম আমাদের দেশের তুলনায়। আসুন দেখে নি কোন দেশে কত দাম।
দেশ ......... পেট্রোল / ডিজেল
পাকিস্তান ......... ৩৬.৯১/৩৬.৫১
নেপাল .......... ৬০.০০/৫৩.১৫
শ্রীলঙ্কা ........... ৫৫.৫৯/৪২.২৭
বাংলাদেশ ........... ৭৮.৪১/৭১.২১
চীন ............. ৬৩.১২/৫৪.২৪
ভারত .............. ৮১.৮২/৭৫.৩৪
(কলকাতা)
আন্তর্জাতিক বাজারে এখন অপরিশোধিত তেলের দাম খুবই কম।
ভারত কেবলমাত্র অপরিশোধিত তেলই আমদানি করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করে। বিগত ৩ সপ্তাহে এক ব্যারেল অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম ভারতীয় মুদ্রায় ৩১৯৯ টাকা (৪২.২৯ ডলার) হয়েছিল। এক ব্যারেল মানে ১৫৮.৯৮ লিটার । অর্থাৎ ১লিটার অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম বিগত ৩সপ্তাহে হয়েছিল মাত্র ২০.১২ টাকা।
১লিটার অপরিশোধিত তেল থেকে কার্যত এক লিটারের বেশি মূল্যের পেট্রোল/ ডিজেল এবং উপজাত দ্রব্যাদি পাওয়া যায়। পেট্রোল বা ডিজেল পরিশোধনের পর যেটা পড়ে থাকে তার মূল্য পেট্রোল-ডিজেলের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই বেশী। সেগুলো দিয়ে অন্যান্য অনেক মূল্যবান উপজাত সামগ্রী তৈরি হয়। তাই ১লিটার অপরিশোধিত তেল থেকে ১.১৫ লিটার পেট্রোলের সমান দাম পাওয়া যায় পরিশোধনের পরে।
পরিবেশে দূষণ কমানোর জন্য ভারতে ২০১৭ সাল থেকে তেল শোধনাগার কোম্পানিগুলি পেট্রোলে ১০% ইথানল মেশায় যা বাজারে কিনলে ১লিটার ৪৩.৭৫ টাকায় পাওয়া যায়। অর্থাৎ ১০ লিটার পেট্রোল কিনলে তার মধ্যে ১ লিটার ইথানল থাকে। ৪৩.৭৫ টাকা মূল্যের ইথানল কিন্তু ৮১.৮২ টাকা মূল্যের পেট্রোলের দামেই বিক্রি হয়। অর্থাৎ ৩৮.০৭ টাকা প্রতি ১০ লিটার পেট্রোলে অতিরিক্ত মুনাফা করছে তেল শোধনাগার কোম্পানিগুলি শুধুমাত্র ইথানল ব্যবহার করার কারণে। হিসাব করুন মুকেশ আম্বানির তেল শোধনাগার কোম্পানির মুনাফা শুধুমাত্র এই কারণে কত বেড়েছে!
পেট্রোল ডিজেলের এই ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির কারণ মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানো বিপুল করের বোঝা।
১ লিটার পেট্রোল/ ডিজেলের মূল্যের মধ্যে কিসে কত খরচ হয়?
পেট্রোল/ডিজেল অপরিশোধিত তেলঃ...........২০.১২/২০.১২
পরিশোধন ও পরিবহন খরচঃ-.....৪.৫০/৫.৯২
পেট্রোল পাম্পের কমিশনঃ-.......৩.৬০ /২.৫৩
কেন্দ্রের করঃ-......৩৪.৫৬/২৯.৩৮
রাজ্যের করঃ-.......১৯.০৪/১৭.৩৯
৮১.৮২ টাকা/লিটার পেট্রোলে কেন্দ্র ও রাজ্যের দুই সরকার মিলে ৫৩.৬০ টাকা কর নেয়। ১লিটার ডিজেলের ক্ষেত্রে কর ৪৬.৭৭ টাকা। পেট্রোপণ্যে উচ্চহারের কর চাপানোর প্রশ্নে বিজেপি ও তৃণমূল উভয়ই অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে।
কর........ ২০১৪ ........২০২০
পেট্রোল...... নভেম্বর .......জুন
কেন্দ্র......... ৯.২০ ......৩৪.৫৬
রাজ্য......... ২০% ........৩০%
_______________২০১৪________২০২০
ডিজেল........ নভেম্বর....... জুন
কেন্দ্র........... ৩.৪৬ ... ২৯.৩৮
রাজ্য.......... ১২.৫% ..... ৩০%
গত ২০ দিন ধরে আপনার পকেট কাটছে বিজেপি -তৃণমূল দুই সরকারই। আপনিও প্রতিবাদে সামিল হোন।
প্রকাশ: ২৭-জুন-২০২০
২৭মে,২০২০ শনিবার
পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বাড়ছে কেন?
অন্যান্য দেশের তুলনায় ভারতে পেট্রোপণ্যের দাম অনেক বেশি। কিন্তু কেন?
ভারত তার প্রয়োজনের ৮০ শতাংশ তেল আমদানী করে। আমাদের প্রতিবেশী দেশগুলিও পেট্রোপণ্যে আমদানী-নির্ভর।
কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর পেট্রোল ডিজেলের দাম (ভারতীয় মুদ্রায়) অনেক কম আমাদের দেশের তুলনায়। আসুন দেখে নি কোন দেশে কত দাম।
দেশ পেট্রোল / ডিজেল
পাকিস্তান ৩৬.৯১/৩৬.৫১
নেপাল ৬০.০০/৫৩.১৫
শ্রীলঙ্কা ৫৫.৫৯/৪২.২৭
বাংলাদেশে ৭৮.৪১/৭১.২১
চীন ৬৩.১২/৫৪.২৪
ভারত ৮১.৮২/৭৫.৩৪
(কলকাতা)
আন্তর্জাতিক বাজারে এখন অপরিশোধিত তেলের দাম খুবই কম।
ভারত কেবলমাত্র অপরিশোধিত তেলই আমদানি করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করে। বিগত ৩ সপ্তাহে এক ব্যারেল অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম ভারতীয় মুদ্রায় ৩১৯৯ টাকা (৪২.২৯ ডলার) হয়েছিল। এক ব্যারেল মানে ১৫৮.৯৮ লিটার । অর্থাৎ ১লিটার অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম বিগত ৩সপ্তাহে হয়েছিল মাত্র ২০.১২ টাকা।
১লিটার অপরিশোধিত তেল থেকে কার্যত এক লিটারের বেশি মূল্যের পেট্রোল/ ডিজেল এবং উপজাত দ্রব্যাদি পাওয়া যায়। পেট্রোল বা ডিজেল পরিশোধনের পর যেটা পড়ে থাকে তার মূল্য পেট্রোল-ডিজেলের চেয়ে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই বেশী। সেগুলো দিয়ে অন্যান্য অনেক মূল্যবান উপজাত সামগ্রী তৈরি হয়। তাই ১লিটার অপরিশোধিত তেল থেকে ১.১৫ লিটার পেট্রোলের সমান দাম পাওয়া যায় পরিশোধনের পরে।
পরিবেশে দূষণ কমানোর জন্য ভারতে ২০১৭ সাল থেকে তেল শোধনাগার কোম্পানিগুলি পেট্রোলে ১০% ইথানল মেশায় যা বাজারে কিনলে ১লিটার ৪৩.৭৫ টাকায় পাওয়া যায়। অর্থাৎ ১০ লিটার পেট্রোল কিনলে তার মধ্যে ১ লিটার ইথানল থাকে। ৪৩.৭৫ টাকা মূল্যের ইথানল কিন্তু ৮১.৮২ টাকা মূল্যের পেট্রোলের দামেই বিক্রি হয়। অর্থাৎ ৩৮.০৭ টাকা প্রতি ১০ লিটার পেট্রোলে অতিরিক্ত মুনাফা করছে তেল শোধনাগার কোম্পানিগুলি শুধুমাত্র ইথানল ব্যবহার করার কারণে। হিসাব করুন মুকেশ আম্বানির তেল শোধনাগার কোম্পানির মুনাফা শুধুমাত্র এই কারণে কত বেড়েছে!
পেট্রোল ডিজেলের এই ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির কারণ মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানো বিপুল করের বোঝা।
১ লিটার পেট্রোল/ ডিজেলের মূল্যের মধ্যে কিসে কত খরচ হয়?
পেট্রোল/ডিজেল
অপরিশোধিত
তেলঃ- ২০.১২/২০.১২
পরিশোধন ও
পরিবহন খরচঃ- ৪.৫০/৫.৯২
পেট্রোল পাম্পের
কমিশনঃ- ৩.৬০ /২.৫৩
কেন্দ্রের করঃ- ৩৪.৫৬/২৯.৩৮
রাজ্যের করঃ- ১৯.০৪/১৭.৩৯
৮১.৮২ টাকা/লিটার পেট্রোলে কেন্দ্র ও রাজ্যের দুই সরকার মিলে ৫৩.৬০ টাকা কর নেয়। ১লিটার ডিজেলের ক্ষেত্রে কর ৪৬.৭৭ টাকা। পেট্রোপণ্যে উচ্চহারের কর চাপানোর প্রশ্নে বিজেপি ও তৃণমূল উভয়ই অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে।
কর ২০১৪ ২০২০
পেট্রোল নভেম্বর জুন
কেন্দ্র ৯.২০ ৩৪.৫৬
রাজ্য ২০% ৩০%
২০১৪ ২০২০
ডিজেল নভেম্বর জুন
কেন্দ্র ৩.৪৬ ২৯.৩৮
রাজ্য ১২.৫% ৩০%
গত ২০ দিন ধরে আপনার পকেট কাটছে বিজেপি -তৃণমূল দুই সরকারই। আপনিও প্রতিবাদে সামিল হোন।
শেষ এডিট:: 27-Jun-20 20:07 | by 3
Permalink: https://cpimwestbengal.org/fuel-price-hike-in-india
Categories: Uncategorized
Tags: modi govt 2.0, petroliumpricehike
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (150)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (133)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
.jpg)