ইডির পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)

ওয়েবডেস্ক
কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি ইডি-র এই পদক্ষেপকে সমর্থন করেছেন এবং মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। এর মধ্য দিয়ে কংগ্রেস পার্টির দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে ইডি-র পদক্ষেপের বিরোধিতা করে একই কংগ্রেস।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর কন্যা বীণা এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র নেতা মহম্মদ রিয়াসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন অনুযায়ী মামলা দায়ের করার জন্য কেরল পুলিশকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নির্দেশ দেওয়ার পদক্ষেপের তীব্র নিন্দা করছে।
প্রথম থেকেই এটি স্পষ্ট ছিল যে শ্রীমতী বীণার বিরুদ্ধে তদন্ত আসলে তৎকালীন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করার একটি অজুহাত মাত্র। বিরোধী নেতাদের নিশানা করতে মোদি সরকার যেভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে, এটি তার একটি চিরাচরিত দৃষ্টান্ত।
কেরল প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি ইডি-র এই পদক্ষেপকে সমর্থন করেছেন এবং মামলা দায়ের করার দাবি জানিয়েছেন। এর মধ্য দিয়ে কংগ্রেস পার্টির দ্বিচারিতা স্পষ্ট হয়ে উঠেছে। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের বহু নেতার বিরুদ্ধে ইডি-র পদক্ষেপের বিরোধিতা করে একই কংগ্রেস।
স্মরণ করা যেতে পারে যে, এর আগে কেরলের এক কংগ্রেস বিধায়ক পিনারাই বিজয়নের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্দেশ্যে ভিজিল্যান্স আদালত, হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু আদালত এই সংক্রান্ত বিষয়ে তাঁর আবেদন খারিজ করে দেয়। এখন সেই মামলাটিকেই ফের নতুন করে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
পলিট ব্যুরো সতীশন সরকারকে ইডির দালাল হিসেবে কাজ না করার জন্য সতর্ক করছে। এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে দল তার সমস্ত শক্তি দিয়ে রাজনৈতিক ও আইনগতভাবে লড়াই করবে।
.......................................................................................................................................................................................................................................................................................................................................
.......................................................................................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:
CPI(M) Denounces ED’s Move
The Communist Party of India (Marxist) denounces the move of the Enforcement Directorate asking the Kerala Police to register a case under the Prevention of Corruption Act, against former Chief Minister Pinarayi Vijayan, his daughter Veena and CPI(M) leader Mohd. Riyas.
It was evident from the outset that the investigation against Smt. Veena was only a pretext to target the then Chief Minister Pinarayi Vijayan. This is typical of the way the central agencies are being used by the Modi government to target opposition leaders.
The KPCC President has endorsed the ED action and wants a case to be registered. This exposes the double standards of the Congress party. The same Congress opposes the ED actions against many of its leaders, including Rahul Gandhi.
It may be recalled that previously a Congress MLA from Keralam had gone to the Vigilance Court, the High Court and later even to the Supreme Court, to get a case registered against Pinarayi Vijayan. But the Courts had rejected his plea in this matter. It is this case that is sought to be foisted now.
The Polit Bureau warns the Satheesan government not to act as an agent of the ED. The Party will oppose this political vendetta with all its resources, politically and legally.
প্রকাশ: ০৯-সেপ্টেম্বর-২০২৬
শেষ এডিট:: 09-Sep-26 17:23 | by 4
Permalink: https://cpimwestbengal.org/cpim-denounces-ed’s-move-
Categories: Press Release
Tags: ed, modi, , udf
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (177)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (157)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (86)
- Highlight - হাইলাইট (100)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
ইডির পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে সিপিআই(এম)
- ওয়েবডেস্ক
‘ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়’ – পর্ব ৫
- ওয়েবডেস্ক
‘ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়’ – পর্ব ৪
- ওয়েবডেস্ক
ঘৃণার কারখানা বনাম মানুষের বিশ্ববিদ্যালয়
- শমীক লাহিড়ী
পলিটব্যুরো বিবৃতি
- ওয়েবডেস্ক




