সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের ক্রমাবনতি নিয়ে উদ্বেগ - পলিট ব্যুরোর বিবৃতি

পলিট ব্যুরো

সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের ক্রমাবনতি নিয়ে উদ্বেগ
নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের ক্রমাগত অবনতিতে সিপিআই(এম)-এর পলিটব্যুরো গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আন্দোলনকারী নেতা ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কেন্দ্রীয় সরকারের অস্বীকৃতি তাদের চরম অসংবেদনশীল এবং স্বৈরাচারী চরিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। প্রশ্নপত্র ফাঁস না হতে দেওয়া পরীক্ষা পরিচালনায় কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতার শিকড় রয়েছে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-র মধ্যে। এই শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার যে কেন্দ্রীকরণ ও বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করা হচ্ছে, তার ফলেই ব্যাঙের ছাতার মতো কোচিং শিল্পের প্রসার ঘটছে। সাম্প্রদায়িকীকরণের পাশাপাশি এটিই প্রশ্নপত্র ফাঁস এবং সমস্ত ধরণের অনিয়মের মূল কারণ।
সিপিআই(এম) ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, এবং এনটিএ (NTA) ও ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাতিলের দাবি পুনর্ব্যক্ত করছে।
পলিটব্যুরো দলের সমস্ত শাখা ও সচেতন নাগরিকদের সোনাম ওয়াংচুক এবং অন্যান্য আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে সংহতি জানিয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে। এইসব দাবির পক্ষে এবং সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আগামী ২০শে জুলাই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে।
প্রকাশ: ১৮-জুলাই-২০২৬
শেষ এডিট:: 18-Jul-26 16:16 | by 6
Permalink: https://cpimwestbengal.org/concern-over-sonam-wangchuk’s-deteriorating-health---polit-bureau-statement-
Categories: Press Release
Tags:
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (171)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (155)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (82)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
কেন্দ্রীয় কমিটির বিবৃতি
- ওয়েবডেস্ক
মানুষের উপরেই ভরসা রাখার পথনির্দেশ
- প্রদোষকুমার বাগচী
পুঁজিবাদী উন্নয়নের ভ্রান্ত প্রতিশ্রুতি
- প্রভাত পট্টনায়ক
‘বাগ্মী চিন্তানায়ক’, বিষাক্ত মতবাদ (প্রথম পর্ব)
- চন্দন দাস





