রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতি

Author
ওয়েবডেস্ক

Biman Basu Briefs After Left Front's Meeting Today

প্রকাশ: ৩১-মার্চ-২০২০

31 March, 2020

রাজ্য বামফ্রন্টের জরুরী মিটিং ছিল আজ ৩১ মার্চ। মিটিং শেষে বামফ্রন্ট চেয়ারম্যান মিডিয়ার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন।

সারা দেশের সাথে রাজ্যে চলা লকডাউন, করোনা সংক্রমনের বিপদ এবং জেলা-আধাশহরগুলীতে পরিস্থিতির আলোচনা হয়েছে এই সভায়।


বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, এখনও আসছে জেলাগুলীতে গরীব, কৃষিজীবী, পোলট্রি ব্যবসার সাথে যুক্ত, মাছ ব্যবসার সাথে যুক্ত মানুষজন দুর্দশায় দিন কাটাচ্ছেন। আগামীদিনে বৃষ্টি নামলে তাদের অবস্থা আরও খারাপ হবে। বিভিন্ন জায়গায় রিলিফ বিলি করার নামে সরকারি ত্রাণসামগ্রী বন্টন করা হচ্ছে শাসকদলের বিভিন্ন নেতা, কাউন্সিলরদের দিয়ে - এই কাজে পক্ষপাতের অভিযোগ আসছে বারে বারে। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার না দিয়ে তাদের রাজনৈতিক পরিচয়ের কারনে শাস্তি দিতে রিলিফের সামগ্রি দেওয়া হচ্ছেনা এরকম অভিযোগও আসছে।


এই অবস্থায় সর্বদলীয় সভায় বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যসরকারের সাথে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া সত্বেও বিভিন্ন জায়গায় এইধরনের কাজ করা হচ্ছে।


দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বদলে আসলে সরকার ব্যাক্তির মাহাত্ব প্রচার করতে ব্যাস্ত থাকছে বেশি।
এই পরিস্থিতি বেশিদিন চলতে পারে না। খাদ্যের সংকট, জীবন রক্ষার লড়াইতে গরীব - প্রান্তিক মানুষের কথা রাজ্য সরকারকে সবার আগে মনে রাখতে হবে।


বিভিন্ন রাজ্যে লকডাউনের কারনে আমাদের রাজ্যের অনেকেই আটকে রয়েছেন তাদের কথা চিন্তা করে সেইমত ব্যবাস্থা গ্রহন করে ভাল হত। এই রাজ্যেও অন্যান্য রাজ্য থেকে আসা শ্রমজীবী মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছেন - এদের কথা ভাবছেনা সরকার।


আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের সামগ্রিক অবস্থার মুল্যায়ন করে শীঘ্রই বামফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হবে।

বিবৃতির ভিডিও লিংক

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 31-Mar-20 23:16 | by 2
Permalink: https://cpimwestbengal.org/biman-basu-briefs-after-left-fronts-meeting-today
Categories: Current Affairs
Tags: covid-19, cpimwb, left front wb, tmcgovtwb
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড