আরএসএস’র অভিসন্ধি প্রকাশ্যে এল: পলিট ব্যুরোর বিবৃতি

Polit Bureau
এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন, বিজেপি ও তার পিছনে থাকা আরএসএসের যাবতীয় ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিহত করুন- দেশের জনগনের জন্য এই আমাদের আহ্বান।
২৭ জুন, ২০২৫

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরোর বিবৃতি

ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দুটি পরিত্যাগের প্রস্তাব দিয়েছেন আরএসএস-এর সাধারণ সম্পাদক। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দৃঢ়ভাবে ঐ প্রস্তাবের নিন্দা করছে।  এমন প্রস্তাবে স্পষ্ট, আরএসএস বহুদিন ধরেই দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র করে চলেছে। তারা নিজেদের হিন্দুত্ব প্রকল্পের অংশ হিসাবেই ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়।

আমাদের দেশের উপনিবেশবিরোধী ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধারার অগুনতি স্বাধীনতা সংগ্রামীর আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নকে ধারণ করে ভারতের সংবিধান। সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দদ্বয়ের সংযোজন কোনও আকস্মিক ঘটনা নয়, বরং শহীদ-এ-আজম ভগৎ সিং ও তাঁর সহযোদ্ধাদের আদর্শ ও আত্মত্যাগের প্রতিফলন। ঐ শব্দদ্বয়ের সংযোজন সেই ঐতিহ্য ও আদর্শকেই স্পষ্ট স্বীকৃতি দেয়।

যে আরএসএস দেশের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকাই পালন করেনি, তাদের পক্ষ থেকে এমন মৌলিক মূল্যবোধগুলিকে বাদ দেওয়ার দাবি জানানো এক চরম ধৃষ্টতা ও ভণ্ডামি। দেশমুক্তির লড়াইতে শহিদদের আদর্শকে তারা সহ্য করতে পারে না বলেই আরএসএস নিজেদের প্রতিক্রিয়াশীল, জনবিরোধী ও বিভাজনমূলক মতাদর্শকে সকলের সামনে তুলে ধরে।

ভারতের সংবিধানে নিহিত এই সকল মৌলিক আদর্শগুলিকে পরিবর্তন করার যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সিপিআই(এম) দৃঢ়তার সঙ্গে আপত্তি জানাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন, বিজেপি ও তার পিছনে থাকা আরএসএসের যাবতীয় ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিহত করুন- দেশের জনগনের জন্য এই আমাদের আহ্বান।

প্রকাশের তারিখ: ২৭-জুন-২০২৫

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org