আরএসএসকে উদ্দেশ্য করে ডাকটিকিট প্রকাশ: ভারতের সংবিধানের প্রতি অপমান

CPI(M) Polit Bureau
আরএসএস প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী যে ডাকটিকিট ও ১০০ টাকার কয়েন প্রকাশ করেছেন, তা ভারতের সংবিধানের প্রতি এক গভীর আঘাত ও অপমান।
১ অক্টোবর, ২০২৫ 
প্রেস বিবৃতি
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর বিবৃতি 
 
আরএসএসকে নিয়ে ডাকটিকিট প্রকাশ: ভারতের সংবিধানের প্রতি অপমান
 
আরএসএস প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী যে ডাকটিকিট ও ১০০ টাকার মুদ্রা প্রকাশ করেছেন, তা ভারতের সংবিধানের প্রতি এক গভীর আঘাত ও অপমান। 
কারণ আরএসএস কোনোদিনই ভারতের সংবিধানকে স্বীকার করেনি। যা আরও গুরুতর তা হল, সরকারি মুদ্রায় আরএসএস প্রচারিত হিন্দু দেবী "ভারতমাতা"-র প্রতীকটিকে ব্যবহার করা হয়েছে। 
ঐ প্রতীক সংঘের সাম্প্রদায়িক হিন্দুত্ব রাষ্ট্র সম্পর্কিত ধারণার প্রতিফলন। প্রকাশিত ডাকটিকিটে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস কর্মীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখানো হয়েছে—এটাও ইতিহাসের বিকৃতি। দাবি করা হচ্ছে ইন্দো-চীন যুদ্ধের সময় তাদের ভূমিকার সুবাদে নেহেরু নাকি সংঘের দেশপ্রেমের স্বীকৃতি হিসাবে প্রজাতন্ত্র দিবসে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অথচ যে প্রমাণ রয়েছে তার থেকে জানা যায় যে ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবস ছিল এক লক্ষাধিক নাগরিকের বৃহৎ সমাবেশ। সেখানে ইউনিফর্ম পরিহিত আরএসএস কর্মীরা যদি উপস্থিত থেকেও থাকেন, সেই ঘটনা নিতান্ত একটা ঘটনা মাত্র এবং এমন তথ্যের কোনও সরকারি স্বীকৃতিও নেই।
এই গোটা প্রয়াসের উদ্দেশ্যই হল আরএসএস-এর লজ্জাজনক ভূমিকা আড়াল করা। আরএসএস শুধু স্বাধীনতা সংগ্রাম থেকেই দূরে ছিল এমন নয়, বরং ব্রিটিশ শাসকদের "বিভাজন ও শাসন"-এর নীতিকেই তারা শক্তিশালী করেছিল। স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি ছিল দেশের জনগণের ঐক্য, যাকে দুর্বল করতে আরএসএস সক্রিয় ছিল । স্বাধীন ভারতের ইতিহাসে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছে যেখানে আরএসএস-এর ভূমিকা একাধিক সরকারি তদন্ত কমিশনের প্রতিবেদনে বিস্তারিতভাবে উঠে এসেছে। আজও আরএসএস ও সংঘ পরিবার সংখ্যালঘু সম্প্রদায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিশানা করছে, মনুবাদী মতাদর্শকে উৎসাহিত করছে। এই হল আরএসএস-এর প্রকৃত ইতিহাস, যাকে নিজের পদকে অপব্যবহার করে প্রধানমন্ত্রী গোপন করতে চাইছেন। এমন আচরণে তিনি নিজের সাংবিধানিক পদমর্যাদার মর্যাদারও হ্রাস করেছেন।

প্রকাশের তারিখ: ০১-অক্টোবর-২০২৫

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org