|
পলিট ব্যুরোর বিবৃতিUnknown |
|
রবিবার,২০ ডিসেম্বর,২০২০ ২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পলিট ব্যুরো অনলাইনে মিটিং করে নিম্নলিখিত বিবৃতি জারি করেছে: কেরালার বিজয়ে অভিনন্দন কৃষক সংগ্রাম পলিট ব্যুরো পশ্চাদপদ কৃষি আইন ও বিদ্যুৎ (সংশোধনী) বিল, ২০২০ বাতিলের দাবিতে ৫০০টিরও বেশি সংংগঠনের যারা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে তাদের প্রশংসা করছে। পলিট ব্যুরো সিপিআই (এম) এর দাবি পুনর্বার জানায় যে কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন বাতিল করুক এবং তারপরে কৃষক ও অন্যান্য অংশীদারদের সাথে কৃষি সংস্কারের বিষয়ে আলোচনা করতে বসুক এবং তার ভিত্তিতে সংসদে নতুন আইন কার্যকর করা যেতে পারে। অসহনীয় মূল্যবৃদ্ধি মহামারী, অপরিকল্পিত এবং অপ্রত্যাশিত লকডাউন দ্বারা জনগণের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে অভূতপূর্ব দুর্দশাগুলোর মধ্যেই অত্যাবশ্যকীয় পণ্যগুলোর ভয়াবহ মূল্যবৃদ্ধি মানুষের দুর্দশা আরো বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিকতম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষাটি ভারতের ভবিষ্যতের, বিশেষত আমাদের শিশুদের মধ্যে অপুষ্টিজনিত এক উদ্বেগজনক বৃদ্ধি দেখিয়েছে।এটি আমাদের ক্ষুধা সতর্কতার ইঙ্গিত দেয় যা আমাদের দেশের মানুষের স্বাস্থ্যকে ধ্বংস করছে। পলিট ব্যুরো অবিলম্বে ছয় মাসের জন্য নগদ ৭৫০০ টাকা স্থানান্তর এবং পরবর্তী ছয় মাসের জন্য পৃথকভাবে জনপ্রতি ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করার পার্টির দাবি পুনরায় করছে। সেন্ট্রাল ভিস্তা দেশের মানুষের অন্নসংস্থানের জন্য এবং তাদের জীবিকা নির্বাহের কিছু উপায় করার জন্য উপলভ্য সংস্থানগুলি ব্যবহার করার পরিবর্তে, এই কেন্দ্রীয় সরকার একটি নতুন সংসদভবন সহ সেন্ট্রাল ভিস্তা , নতুন ভবন নির্মাণে আমাদের দেশের সম্পদগুলোকে ব্যবহার করছে।এই মহামারী ও জনগণের দুর্ভোগের মাঝে প্রধানমন্ত্রী নতুন সংসদভবন তৈরির ভিত্তি স্থাপন করেছেন। সিপিআই (এম) এর দাবি, সেন্ট্রাল ভিস্তার এই প্রকল্পটি বাতিল করতে হবে।এর জন্য বরাদ্দকৃত অর্থটি অবশ্যই আমাদের দুর্দশাগ্রস্থ মানুষকে বিনামূল্যে খাবার এবং নগদ স্থানান্তরের জন্য বরাদ্দ করতে হবে। সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করা পলিট ব্যুরো কোভিড মহামারীর অজুহাত দেখিয়ে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করার অভূতপূর্ব সিদ্ধান্তের তীব্র নিন্দা করছে।এই মহামারীতে নির্বাচনী প্রচার,সভা,সমাবেশ করতে বিজেপির কোন সমস্যা হয়নি কিন্তু তারা সংসদে জবাবদিহি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে।এরা সংসদে জবাবদিহি করার সাংবিধানিক দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। স্পষ্টতই, মোদী সরকার মহামারীকে কার্যকরভাবে মোকাবিলায় এবং অর্থনৈতিক মন্দা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা এবং জনগণের জীবন-জীবিকার ওপর আক্রমণ করে এবং শ্রমজীবী ও কৃষকের অধিকারকে নষ্ট করার বিষয়ে তাদের সর্বাত্মক ব্যর্থতার বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া থেকে পালিয়ে যাচ্ছে।জনগণ সরকারকে জবাব দিতে বাধ্য করবে। উইস্ট্রন শ্রমিক প্রতিবাদ পলিট ব্যুরো উল্লেখ করেছে যে শ্রমিকদের প্রতিবাদ এবং বেঙ্গালুরুর নিকটবর্তী উইস্ট্রন কোম্পানির কারখানায় যে ঘটনা ঘটেছিল তা হল চার মাসের জন্য ঠিকা শ্রমিকদের বেতন না দেওয়া এবং ওভারটাইম বেতন ব্যতীত ১২ ঘন্টা কাজ করানোর প্রতিবাদ। বহুজাতিক সংস্থাটি অ্যাপল কর্পোরেশনের আই ফোন তৈরির ঠিকাদার সংস্থা। কারখানায় নিযুক্ত ১০,০০০ শ্রমিকের মধ্যে আশি শতাংশেরও বেশি অস্থায়ী ঠিকা শ্রমিক।বিদ্যমান আইন লঙ্ঘন করাই হল এমএনসিগুলোর মালিকানাধীন উদ্যোগগুলোর রীতি।নতুন শ্রম কোড কার্যকর হওয়ার পরে এটি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের জন্য খোলা আমন্ত্রণ হয়ে যাবে। পরবর্তী কেন্দ্রীয় কমিটির সভা পলিট ব্যুরো ,৩০-৩১ জানুয়ারি ২০২১, পার্টির পরবর্তী কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে। পি.বি এর আহ্বান পলিট ব্যুরো সকল দলীয় ইউনিটকে আহ্বান জানিয়েছে: প্রকাশের তারিখ: ২২-ডিসেম্বর-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|