|
কানাডার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পলিট ব্যুরোর বিবৃতিPolit Bureau |
ভারত সরকার বিরোধী দলগুলোর আস্থাভাজন হওয়ার উপযোগী পদক্ষেপ নেবে বলে আশা করা যায়। |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে: কানাডার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কানাডায় পরিচালিত ভারত-বিরোধী খালিস্তানিদের কার্যকলাপ একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং জাতীয় নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলেছে। ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা করতে বাধ্য যার জন্য ভারতের সকল রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে। ভারতের বিরুদ্ধে কানাডার সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের আরোপিত অভিযোগ ভারত সরকার প্রত্যাখ্যান করেছে। লরেন্স বিষ্ণোইয়ের অপরাধ চক্রের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, সেসব বিষয়ে ভারত সরকার বিরোধী দলগুলোর আস্থাভাজন হওয়ার উপযোগী পদক্ষেপ নেবে বলে আশা করা যায়। প্রকাশের তারিখ: ১৫-অক্টোবর-২০২৪ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|