|
আমেরিকার সাথে সামরিক জোট জাতীয় স্বার্থে নয়Unknown |
|
২৮অক্টোবর,বুধবার,২০২০ ২৭ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় ও মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের ২ + ২ বৈঠকের ফলে ভূ-স্থানীয় সহযোগিতার বিষয়ে বেসিক এক্সচেঞ্জ এবং সহযোগিতা চুক্তি (বিইসিএ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক জোটের জন্য তথাকথিত সমস্ত মূল চুক্তি সম্পন্ন হয়েছে।এই চুক্তিতে নভেম্বরে অনুষ্ঠিতব্য কোয়াডের চার অংশীদারদের মধ্যে যৌথ নৌ মহড়া, "মালবার মহড়া" এর পরিপ্রেক্ষিত লক্ষ্যনীয় । লাদাখের এলএসি নিয়ে চীনের সাথে সাম্প্রতিক উত্তেজনার অজুহাত দিয়ে এই পদক্ষেপগুলোকে যুক্তিযুক্ত করা হচ্ছে।কিন্তু এই চুক্তিগুলো বর্তমান সীমান্ত অস্থিরতার অনেক আগে থেকে পরিকল্পনার মধ্যে ছিল।গত কয়েক বছরে লজিস্টিক এক্সচেঞ্জ চুক্তি, যোগাযোগ সুরক্ষা চুক্তি এবং চতুর্ভুজ ফোরামের স্তরোন্নয়ন সবই হয়েছে। চুক্তিগুলো মার্কিন সামরিক বাহিনী এবং তাদের কৌশলগত নকশার সাথে ভারতীয় সশস্ত্র বাহিনীকে আবদ্ধ করে।মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ ও বৈদ্যুতিন ব্যবস্থার আন্তঃসংযোগ ভারতীয় প্রতিরক্ষা কাঠামোর অখণ্ডতা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।এই চুক্তিগুলি আমাদের মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল করে তুলবে যার প্রযুক্তি এবং ব্যবস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। প্রকাশের তারিখ: ২৮-অক্টোবর-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|