|
ডিজিটাল প্রচার এবং অর্থসংস্থানUnknown |
|
সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল আরোরাকে ডিজিটাল প্রচার ও অর্থসংস্থানের প্রস্তাবের প্রেক্ষিতে যে চিঠি দেন তার প্রতিলিপি প্রকাশ করা হল।
১৭ আগস্ট,২০২০ নিম্নলিখিত ঘটনাগুলো বিবেচনা করুন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ প্রকাশ্যে বলেছিলেন যে তাদের পার্টি ৩২ লাখ হোয়াটসঅ্যাপ গ্রুপের নেটওয়ার্ক দিয়ে কয়েক ঘন্টার মধ্যে সত্য বা মিথ্যা যে কোন খবর ভাইরাল করতে পারে।এর সাথে যুক্ত করুন যে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক ওয়েবসাইটগুলির সন্ধানের ফলে জানা গেছে যে ভারতে অপ্রতিরোধ্য গতিতে সর্বাধিক ভুয়ো খবর ছড়ানো হয় এবং এখন বিহার নির্বাচনের প্রাক্কালে বিজেপি অমিত শাহের ভাষণের জন্য ৭২,০০০ এলইডি টিভি মনিটর স্থাপন করে একটি ভার্চুয়াল নির্বাচনী প্রচার শুরু করেছে।৬০টি ভার্চুয়াল সমাবেশ করার পরে, বিজেপি দাবি করেছে যে তাদের নির্বাচনী প্রচারের জন্য ৯,৫০০ জন আইটি সেল প্রধানদের অন্তর্ভুক্ত করা হবে যারা , প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি করে, মোট ৭২,০০০ হোয়াটসঅ্যাপ গ্রুপকে সমন্বিত করবে; যার মধ্যে গত দু'মাসে ৫০,০০০ গঠিত হয়েছে। প্রযুক্তি চালিত ব্যবস্থার জন্য এত লোককে একসাথে যুক্ত করতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তা যথেষ্ট চিন্তার কারণ।নির্বাচনী ঋণপত্রের মাধ্যমে বেনামে তহবিল প্রচলিত হওয়ার আগেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্পোরেট অনুদানের যে পরিসংখ্যান জনসমক্ষে আছে তাতেও এটি স্পষ্ট ছিল যে বিজেপি এবং অন্যান্য সমস্ত দলের মধ্যে কর্পোরেট তহবিলের মধ্যে ব্যবধান বহুগুণে বৃদ্ধি পেয়েছে।স্পষ্টতই, কোনও উচ্চতর সিলিং না থাকায় বেনামী কর্পোরেট তহবিলের সাহায্য নির্বাচনী গণতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজাবে। অতীতে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে, নির্বাচনী বন্ড "রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের স্বচ্ছতার ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়ার সৃষ্টি করবে"। তারা দেখিয়েছিল যে নির্বাচনী ঋণপত্রের মাধ্যমে প্রদত্ত অনুদানগুলির ক্ষেত্রে ২০১৭ সালের ফিনান্স অ্যাক্টে বাধ্যতামূলক প্রতিবেদনের মানদণ্ড এবং আয়কর আইনের পাশাপাশি জনগণের প্রতিনিধিত্ব আইনে পরিবর্তন করা হয়েছে। "“নির্বাচনী ঋণপত্রের মাধ্যমে প্রাপ্ত রাজনৈতিক দলগুলোর অনুদানের বিষয়ে কোন তথ্য পাওয়া যায় না এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ২৯ বি বিধি লঙ্ঘন করে কোন অনুদান নিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না, যা রাজনৈতিক দলগুলিকে সরকারি সংস্থাগুলি এবং বিদেশী উৎস থেকে অনুদান নিতে নিষেধ করে " নির্বাচন কমিশনের হলফনামায় এই কথাগুলোর উল্লেখ ছিল। স্পষ্টতই, আমরা যদি নির্বাচনী বন্ড বিষয়ে সুপ্রিম কোর্টে দেওয়া নির্বাচন কমিশনের হলফনামার যুক্তিকেই গ্রহণযোগ্য মনে করি তাহলে এটি সুস্পষ্ট হয়ে ওঠে যে নির্বাচনী বন্ডের ফলে কোনও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কোনও সকলের জন্য সমান সুযোগ ও এতে তৈরি হয় না। দ্বিতীয় বিষয়টি কমিশনের সোশ্যাল মিডিয়া প্রচারের সাথে সম্পর্কিত।এখন প্রকাশ্যে এসেছে, বিজেপির পদাধিকারীর মালিকানাধীন একটি বিজ্ঞাপনী এবং সোশ্যাল মিডিয়া সংস্থাকে ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন-সংক্রান্ত অনলাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োগ করেছিলেন।পরবর্তীকালে, এটিও প্রকাশিত হয়েছে যে ভারতের নির্বাচন কমিশন নিজেই বিভিন্ন সরকারি সংস্থাকে ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য একই সামাজিক মাধ্যম এজেন্সিটিকে নিয়োগের অনুমতি দিয়েছে।এই বিষয়ে এখন জনসমক্ষে পর্যাপ্ত পরিমাণে উপাদান উপলব্ধ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সংবিধানের ৩২৪ নং ধারা অনুসারে নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত।অতএব, এটি আরও বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে যে ইসিআই কেবল ন্যায্য নয়, বরং স্পষ্টভাবে তার ন্যায্যতা প্রদর্শিতও হবে। আপনার একান্ত প্রকাশের তারিখ: ২১-আগস্ট-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|