|
কাশ্মীরের নির্বাচনে সিপিআই(এম)'র ভাল ফলUnknown |
|
কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিলের [ District Development Council (DDC) ] নির্বাচন শেষ হয়েছে। এখনও গণনার কাজ চলছে। ![]() গননাকেন্দ্র থেকে পাওয়া খবর অনুযায়ী এখনও অবধি আসনে জয় এবং এগিয়ে থাকার হিসাবে বিজেপি'র থেকে অনেকটাই এগিয়ে রয়েছে গণ জোট [ People’s Alliance for Gupkar Declaration (PAGD) ]। গণ জোট [ People’s Alliance for Gupkar Declaration (PAGD) ]-এর সদস্য হিসাবেই সিপিআই(এম) নির্বাচনে ৫টি প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাঁচটি আসনেই সিপিআই(এম) এগিয়ে রয়েছে। ২৮০ টি আসনের মধ্যে ২২৬ টি আসনে ফলাফল গণ জোট [PAGD ] ৮৯ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৫২ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস ২১ টি আসনে এগিয়ে রয়েছে। জে কে এ পি ১১ টি আসনে এগিয়ে রয়েছে । পি পি এগিয়ে রয়েছে ১ টি আসনে। অন্যান্য প্রার্থীরা এগিয়ে রয়েছেন মোট ৫২ টি আসনে। ফলাফলের অভিমুখে স্পষ্ট কাশ্মীরের জনগন সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধেই মতামত দিয়েছেন। সুত্রঃ পি টি আই প্রকাশের তারিখ: ২২-ডিসেম্বর-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|