|
কমরেড মানব মুখার্জি প্রয়াতUnknown |
৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টির রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তর হয়ে বেলা ১২-৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান সম্পন্ন হবে। |
|
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী কমরেড মানব মুখার্জি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন । কমরেড মানব মুখার্জী আজ সকাল ১১-১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। ১১-৪৫ নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। আজ চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। কমরেড মানব মুখার্জি অমর রহে। কমরেড মানব মুখার্জি লাল সেলাম। কাল ৩০ নভেম্বর সকাল ১০-০০ টায় বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টির রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তরে পৌঁছাবে। দুপুর ২ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান সম্পন্ন হবে। প্রকাশের তারিখ: ২৯-নভেম্বর-২০২২ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|