চিলিতে দক্ষিনপন্থা মানুষের সমর্থন আদায়ে ব্যার্থ

Unknown
আরও একবার প্রমান হল আগ্রাসী দক্ষিনপন্থার রাজনীতি যতই কৌশল নিক, একজোট হওয়া মানুষ চাইলে জনগণের স্বার্থরক্ষা হবেই, জনগণকে কেউ পরাজিত করতে পারবে না।

ওয়েবডেস্ক প্রতিবেদন

অনেকটা গল্পের মতোই পুনরুত্থান! চিলিতে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে। গণভোটে মানুষ রায় দেবেন দেশের নতুন সংবিধান রচনায় সংসদের ভিতরে তাদের প্রকৃত প্রতিনিধি কারা হবেন।

সেই ভোট হয়েছে।

মানুষের রায় প্রকাশ পেতে শুরু হয়েছে গতকাল থেকেই।

এখনও অবধি প্রকাশিত ফলাফলে স্পষ্ট হয়ে গেছে চিলিতে ক্ষমতাসীন দক্ষিনপন্থাকে বিরাট অংশের মানুষই খারিজ করেছেন, ৯০ শতাংশ ভোট গণনা হয়ে গেছে।

ক্ষমতাসীন দলের প্রয়োজন ছিল তিনভাগের একভাগ ভোট।

চিলিতে দক্ষিনপন্থী রাজনীতি সেইটুকু সমর্থন আদায় করতে ব্যার্থ হয়েছে।

মানুষের রায়ের বেশিরভাগই বামপন্থীদের এবং নির্দল প্রার্থীদের পক্ষে গেছে।

আরও একবার প্রমান হল আগ্রাসী দক্ষিনপন্থার রাজনীতি যতই কৌশল নিক, একজোট হওয়া মানুষ চাইলে জনগণের স্বার্থরক্ষা হবেই, জনগণকে কেউ পরাজিত করতে পারবে না।

সুত্রঃ রয়টার্স


প্রকাশের তারিখ: ১৭-মে-২০২১

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org