রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

Unknown
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার শূন্য আসনে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ প্রার্থী হচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র একথা জানিয়েছেন। আগামী ২৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। এরাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হচ্ছে বর্তমান পাঁচ সাংসদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে। এরই একটি আসনে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশের তারিখ: ১১-মার্চ-২০২০

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org