|
বাংলা বাঁচাতে বিকল্প ইশতেহারWebdesk |
২০১১ থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের চরম অপশাসন। ২০১৪ থেকে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রণাধীন সাম্প্রদায়িক বিজেপির সরকার। |
| আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বামফ্রন্ট ও তার সহযোগীদের সঙ্গে নিয়ে সে লড়াইতে নেমেছে। নির্বাচক হিসাবে দেশের সাধারণ মানুষের অধিকার সাংবিধানিক ও সার্বভৌম হওয়া স্বত্বেও বিশেষ নিবিড় সংশোধনের (এস আই আর) আড়ালে রাজ্যের গরীব ও সংখ্যালঘু পরিচিতির মানুষজনের এক বিরাট অংশকে প্রথমে বিচারাধীন, পরে ডিলিটেড তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচনের প্রচারের সঙ্গেই সিপিআই(এম) তাদের ভোটাধিকার রক্ষার লড়াইও জারী রেখেছে। তৃণমূল ও বিজেপি উভয়েরই বিরুদ্ধে লড়াই। ২০১১ থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের চরম অপশাসন। ২০১৪ থেকে কেন্দ্রে আর এস এস নিয়ন্ত্রণাধীন সাম্প্রদায়িক বিজেপির সরকার। এ দুয়ের জাঁতাকলে রাজ্যের মানুষ বিপর্যস্ত, পরিশ্রান্ত - অন্যায়, লুট, অবিচার ও অত্যাচার সবকিছু থেকে নিস্তার পেতে পশ্চিমবঙ্গের জনসাধারণ প্রস্তুত। জল,জঙ্গল ও জমি বাঁচানোর লড়াই। সুলভে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য ও কাজের অধিকার প্রতিষ্ঠা। পরিযায়ী শ্রমিক থেকে গিগ ওয়ার্কার, ছোট মাঝারি চাষী থেকে খেতমজুর। সকলের জন্য মাথা উঁচু করে বেঁচে থাকা ও পরের প্রজন্মকে সামনের দিকে এগিয়ে দেওয়ার লড়াই। গ্রাম থেকে শহর অবধি বেকারী সমস্যার সমাধান। মহিলাদের স্বনির্ভরতা, ক্ষুদ্র ঋণের জাল থেকে মুক্তি, সুরক্ষা ও মর্যাদার প্রসঙ্গে আপসহীন দায়বদ্ধতা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণপ্রান্ত অবধি সকল মানুষের জীবন জীবিকা ও অধিকার সুরক্ষিত রাখার কার্যকরী বিকল্পের বার্তা হাজির করেছে সিপিআই(এম)। বিকল্পের সেই বার্তাকে সুস্পষ্ট করতেই রাজ্য ওয়েবসাইটে ৩ থেকে ১৮ এপ্রিল অবধি প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশিত হবে। প্রকাশের তারিখ: ০২-এপ্রিল-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|