দেশ জুড়ে জারি লকডাউন, ১৪ এপ্রিল অবধি গৃহবন্দী গোটা দেশ


প্রকাশ: ২৪-মার্চ-২০২০
সারা দেশ জুড়ে জারি করা হল লকডাউন। মঙ্গলবার সন্ধ্যা ৮টায় জাতির উদ্দেশ্যে নিজের ভাষণে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশ জুড়ে জারি থাকবে এই লকডাউন। এই লকডাউন জারি হওয়ার ফলে ২৫ মার্চ রাত ১২টা থেকে সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরোনোর ওপর সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা লাগু হল। প্রধানমন্ত্রী আরও জানান দেশব্যাপী এই লকডাউন জনতা কার্ফুর আরও কড়া সংষ্করণ। বিশেষজ্ঞদের অভিমত করোনা ভাইরাসের হাত থেকে নিস্তার পেতে সম্পূর্ণ লকডাউন জারি করা ছাড়া সরকারের সামনে বিশেষ কোনও রাস্তা খোলাও ছিল না। যদিও লকডাউনের হাত থেকে বিভিন্ন জরুরি পরিষেবাকে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের ভাষণে আরও জানান এই ২১দিনের সময়সীমা মেনে না চললে আগামী ২১ বছরের জন্য পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি।
প্রধানমন্ত্রীর বক্তব্যর পরিপ্রেক্ষিতে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী গরীব মানুষকে অবিলম্বে রেশন পৌছে দেওয়ার দাবি জানান। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ৩১ মার্চ অবধি জারি করা হয়েছিল লকডাউন। প্রাথমিক ভাবে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৭ মার্চ অবধি লকডাউন থাকবে রাজ্য। ২৩ তারিখ সর্বদলীয় বৈঠকে বামপন্থী দলগুলির তরফ থেকে অনুরোধ করা হয় লকডাউনের সময়সীমা ২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ অবধি করার জন্য। একইসঙ্গে প্রান্তিক মানুষের জন্যও আর্থিক প্যাকেজ এবং করোনা আক্রান্তদের জন্য বিশেষ হাসপাতালের দাবি জানানো হয়। ২৪ মার্চ সরকারের তরফ থেকে বামপন্থীদের তিনটি দাবিই মেনে নেওয়া হয়।
এই নিয়ে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রতিক্রিয়া দিয়েছেন।
সরকারি নির্দেশটি পড়তে ডাউনলোড করুন
লকডাউনের ছবিঃ প্রতীকী
শেষ এডিট:: 24-Mar-20 22:35 | by 2
Permalink: https://cpimwestbengal.org/5340
Categories: Current Affairs
Tags: coronainindia, covid-19, cpim, cpimpb, cpimwb, indialockdown, wblockdown
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (182)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (163)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (88)
- Highlight - হাইলাইট (102)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (156)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)





